গোল্ডেন হারভেস্টের আর্থিক অনিয়ম: কঠোর অবস্থানে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর বিরুদ্ধে গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কোম্পানির আর্থিক প্রতিবেদনের পরিদর্শনে দেখা গেছে, সেখানে মিথ্যা ও জাল তথ্য উপস্থাপন করা হয়েছে।
শুধু কোম্পানিকেই দায়ী করা হয়নি, বরং ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস নামের নিরীক্ষক প্রতিষ্ঠানকেও অভিযোগ করা হয়েছে। বিএসইসির মতে, নিরীক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে বিনিয়োগকারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের আস্থা ক্ষতিগ্রস্ত করেছেন। এর পরিপ্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-কে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো হয়েছে।
সূত্র জানায়, গোল্ডেন হারভেস্টের আর্থিক বিবরণীতে এমন সব লেনদেন দেখানো হয়েছে যা বাস্তবে ঘটেনি। অনেক ক্ষেত্রে জাল লেনদেনের তথ্য বা বিভ্রান্তিকর সম্পদমূল্য উপস্থাপন করা হয়েছে, যাতে কোম্পানির আর্থিক অবস্থা প্রকৃতের চেয়ে শক্তিশালী মনে হয়। বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার এই অনিয়মগুলো নিরীক্ষকরা শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন, কিংবা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন।
পূর্ববর্তী সরকারের সময়ে শেয়ারবাজার সংশ্লিষ্ট কোম্পানি ও নিরীক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর বিএসইসি অনিয়ম দমন ও স্বচ্ছতা নিশ্চিতের জন্য কঠোর অবস্থান নিয়েছে। বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ নেতৃত্বে কোম্পানি ও নিরীক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোল্ডেন হারভেস্টের কারখানা ও অফিস সরাসরি পরিদর্শন করা হয়েছে, যেখানে হিসাবের বই ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য নিশ্চিত করা হয়েছে। এই অনিয়ম কোম্পানির প্রকাশিত আর্থিক বিবরণীর নির্ভরযোগ্যতাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
এফআরসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২০, ২০২১ ও ২০২২ অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদনগুলোও পর্যালোচনা করতে হবে। যদি তদন্তে দেখা যায় নিরীক্ষক প্রতিষ্ঠান অবহেলা বা প্রত্যক্ষভাবে জড়িত, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ারবাজার বিশেষজ্ঞরা মনে করেন, কোনো প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনে জালিয়াতি বা বিভ্রান্তিকর তথ্য থাকলে বিনিয়োগকারীরা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েন, কারণ তারা বিনিয়োগ সিদ্ধান্তের জন্য আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভরশীল। নিরীক্ষকের গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল গ্রহণযোগ্য নয়।
বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও শেয়ারবাজারে আস্থা ফেরাতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অপরিহার্য। এজন্য বিষয়টি এফআরসির দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


