সাবেক এমপির জামাতার নাটকীয় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ভারতে প্রবেশের সময় বাংলাদেশি ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভুয়া এন্ট্রি দেখানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জুবায়ের হোসেন নামে ছাত্রলীগের এক সাবেক নেতা। তিনি ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক। গত বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আসে। সেই প্রেক্ষাপটেই তিনি ভারতে পালানোর চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। পশ্চিমবঙ্গের গেদে ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে প্রবেশের সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তার নথিপত্রে ভুয়া এন্ট্রি সনাক্ত করে। পুলিশ নিশ্চিত হয়, জুবায়ের বাংলাদেশ থেকে ভারতে ঢোকার আগে ইমিগ্রেশন সিল জাল করে তা দেখিয়েছেন। ফলে, বাংলাদেশ ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে ভারতীয় কর্তৃপক্ষ জুবায়েরকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ২০ সেপ্টেম্বর (শুক্রবার) তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, জুবায়ের হোসেনের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামে। তার বাবার নাম হুমায়ুন কবির। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তার পারিবারিক যোগাযোগও বেশ আলোচিত। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের জামাতা। তার স্ত্রী মুমতারিন ফেরদৌস ডরিন, যিনি প্রয়াত এমপির মেয়ে।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, ২০২৩ সালের ২৪ নভেম্বর জুবায়ের বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে তিনি ফের বাংলাদেশে প্রবেশ না করেই পাসপোর্টে ভুয়া সিল দিয়ে ফেরার তথ্য তৈরি করেন। এরপর আবার বাংলাদেশ থেকে ‘ভুয়া গমন’ দেখিয়ে ভারতের গেদে চেকপোস্ট দিয়ে ঢোকার চেষ্টা করলে তিনি ধরা পড়েন।
ঘটনার পর দর্শনা থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই তুহিন হোসেন বলেন, এটি স্পষ্টতই পরিকল্পিত প্রতারণা ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের একটি ঘটনা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানিয়েছেন, জুবায়েরকে আদালতে হাজির করলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও ভিসা জালিয়াতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীরা জুবায়েরের ভারতে অবস্থানকাল, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে খতিয়ে দেখছেন।
জাহিদ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







