সিটি ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার কেলেঙ্কারি ফাঁস
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংকের একজন পোর্টফোলিও ম্যানেজারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শেয়ার আত্মসাৎ করে ব্যক্তিগত লাভবান হওয়ার অভিযোগ উঠেছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অস্বাভাবিক লেনদেন শনাক্ত করার পর চলতি বছরের জুনে একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে উঠে এসেছে, শুধু ওই পোর্টফোলিও ম্যানেজারই নন, বরং ব্যাংকের ট্রেজারি প্রধান ও তিনজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরও অনিয়মিত লেনদেন থেকে সুবিধা নিয়েছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, শীর্ষ কর্মকর্তারা এসব কার্যক্রম সম্পর্কে কিছুই জানতেন না। তারা শুধু বিনিয়োগের উদ্দেশ্যে পোর্টফোলিও ম্যানেজারের কাছে অর্থ জমা দিয়েছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের কর্পোরেট স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. সানোয়ার খান ব্যাংকের নিজস্ব বিও অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড-এর ১০ লাখ ইউনিট শেয়ার প্রতিটি ১৩ টাকা ৮০ পয়সা দরে কিনেছিলেন, যখন বাজারমূল্য ছিল ১৫ টাকা ৬০ পয়সা। পরে একই শেয়ার বাজারদরে বিক্রি করে তিনি প্রায় ১৮ লাখ টাকা মুনাফা করেন। এতে ব্যাংকটির আর্থিক ক্ষতি হয়। একই ধরনের কৌশল তিনি নিজের আরেকটি অ্যাকাউন্ট এবং স্ত্রীর বিও অ্যাকাউন্ট ব্যবহার করেও প্রয়োগ করেন।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সানোয়ার খান ও তার স্ত্রী এডিএন টেলিকম, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, বিডি পেইন্টস-এর শেয়ার লেনদেন করেও অবৈধভাবে মুনাফা করেছেন। এসব অনিয়ম প্রকাশের পর বিএসইসি গত ৩ জুন আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। পরে ৯ জুলাই সিটি ব্যাংকের ট্রেজারি প্রধানকে চিঠি দিয়ে এসব লেনদেনের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং ব্যাংকের অভ্যন্তরীণ বিনিয়োগ নীতি সম্পর্কে ব্যাখ্যা চাই।
বিএসইসির তদন্ত শেষে দেখা যায়, ব্যাংকের ট্রেজারি প্রধান ও অন্তত দুজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরও এই অনিয়মিত লেনদেনে লাভবান হয়েছেন। এই পর্যবেক্ষণ জানিয়ে গত মাসে কমিশনের তদন্ত কমিটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক মন্তব্য চায়।
এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এসব লেনদেনের দায়ভার পুরোপুরি সানোয়ার খানের। তাদের দাবি, ট্রেজারি প্রধান ও ডেপুটি এমডিরা লেনদেনের বিষয়ে কিছু জানতেন না, বরং কেবল বিনিয়োগের জন্য অর্থ দিয়েছিলেন। তারা আরও জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যেই নেওয়া হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


