মালয়েশিয়ায় হালাল পণ্যের বিশ্বমেলায় প্রাণ-এর উজ্জ্বল উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (এমআইএইচএএস) ২০২৫ থেকে ২ মিলিয়ন ডলার পর্যন্ত নতুন রপ্তানি অর্ডার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। কুয়ালালামপুরে চলমান এই প্রদর্শনীতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে প্রাণ।
প্রাণের কর্মকর্তারা জানান, আগের বছরগুলোতে একই মেলা থেকে প্রতিষ্ঠানটি স্পট অর্ডারের মাধ্যমে প্রায় ০.৫ থেকে ১ মিলিয়ন ডলারের ব্যবসা নিশ্চিত করেছিল। মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (মাতরাদে) আয়োজিত এই আন্তর্জাতিক হালাল প্রদর্শনীতে ৮০টি দেশের ২ হাজার ৪০০-এর বেশি প্রদর্শক অংশ নিয়েছেন। ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ মেলায় হালাল-প্রত্যয়িত খাদ্য ও পানীয়, প্রসাধনী, ওষুধ থেকে শুরু করে মুসলিম-বান্ধব পর্যটনপণ্য পর্যন্ত প্রদর্শন করা হচ্ছে।
প্রাণের মালয়েশিয়ার একমাত্র পরিবেশক পিয়াকলে ফুডসের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূঁইয়া বলেন, এমআইএইচএএস বৈশ্বিক হালাল অর্থনীতিতে প্রবেশের অন্যতম বড় প্ল্যাটফর্ম। তিনি স্মৃতিচারণ করে বলেন, “প্রথম দিকে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি ব্র্যান্ডের প্রতি মানুষের কোনো ধারণা ছিল না। এমনকি সুপারমার্কেটে তাকের স্থান পেতে আমাদের ৫ হাজার রিঙ্গিত খরচ করতে হয়েছিল। ঝুঁকিপূর্ণ হলেও এই পদক্ষেপ সফল হয়েছে। এখন মালয়েশিয়ার ভোক্তারা আমাদের পণ্যে আস্থা রাখছেন।”
চলতি বছরের প্রদর্শনীতে প্রাণ তাদের রেডি-টু-কুক খাবার, জুস, নুডলস, বিস্কুট ও মসলা প্রদর্শন করছে। এসব পণ্য মালয়েশিয়ার ডিপার্টমেন্ট অফ ইসলামিক ডেভেলপমেন্ট (জেএকেআইএম) কর্তৃক হালাল-প্রত্যয়িত। ২০০৪ সালে যাত্রা শুরু করা এমআইএইচএএস এখন বৈশ্বিক হালাল বাণিজ্যের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম, যা বিশ্বের ২ বিলিয়নেরও বেশি মুসলিম ভোক্তার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করছে। গত ১৪ বছর ধরে প্রাণ এই প্ল্যাটফর্মে অংশ নিয়ে মালয়েশিয়ায় অবস্থান শক্ত করেছে।
পিয়াকলে ফুডসের বিক্রয় প্রধান পারভেজ হীরা জানান, মালয়েশিয়া হালাল বাণিজ্যের একটি কেন্দ্রবিন্দু। এখানে সফলতা অর্জন ইন্দোনেশিয়া, ব্রুনাইসহ প্রতিবেশী দেশগুলোর বাজারে প্রবেশের সুযোগ করে দেয়। স্থানীয় ব্যবসায়ীরাও এখন বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহী হচ্ছেন। কুয়ালালামপুরে বাংলাদেশি পণ্য বিক্রি করেন এমন এক উদ্যোক্তা বলেন, “একসময় মানুষ ভাবত, নিম্ন আয়ের দেশের খাবারের মান কতটা ভালো হতে পারে? কিন্তু প্রাণের পণ্য ব্যবহার করার পর সেই ধারণা বদলে গেছে। মান ভালো, দামও ইউরোপীয় অনেক ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী।”
বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে মালয়েশিয়া অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। ২০২৪-২৫ অর্থবছরে শুধু মালয়েশিয়াতেই প্রাণ খাদ্য ও পানীয় রপ্তানি থেকে প্রায় ৭৫০ কোটি টাকা আয় করেছে। গ্রাহকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতা এবং হালাল মান বজায় রাখার ধারাবাহিকতা মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা ক্রমেই বাড়িয়ে তুলছে।
মারুফ/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









