ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বিপদে ফেলছেন শেখ রেহানার মেয়ে

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৫:৫৭:৪৩
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বিপদে ফেলছেন শেখ রেহানার মেয়ে

নিজস্ব প্রতিবেদক: গত ডিসেম্বরে, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকীকে কেন্দ্র করে একটি নতুন সংকট তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম 'এক্সপ্রেস' এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরে লন্ডনে টিউলিপের পাসপোর্ট ইস্যু করা হয়েছিল যখন তার বয়স মাত্র ১৯ বছর। এছাড়াও, ২০১১ সালের জানুয়ারিতে তার জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। উভয় ক্ষেত্রেই তার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার সেই বাড়ি, যা তার খালা শেখ হাসিনার নামে ছিল।

টিউলিপ সিদ্দিক বারবার দাবি করে আসছিলেন যে, তিনি কোনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি। তবে সম্প্রতি প্রকাশিত নতুন নথি ও অনুসন্ধানে দেখা যাচ্ছে টিউলিপের দাবির সত্যতা নেই। তাকে ঘিরে জালিয়াতির অভিযোগ উঠেছে, কারণ তার দাবিগুলি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার ও লেবার পার্টি চাপে পড়তে পারেন।

গত বছর আগস্টে গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। তার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, এটি ক্ষমতার অপব্যবহার ছিল।

২০২৫ সালের জানুয়ারিতে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে এন্টি-করাপশন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তদন্তে উঠে আসে বাংলাদেশের রাজনীতিতে তার পরিবারের যোগসূত্র লেবার সরকারকে সুনামের ঝুঁকিতে ফেলছে। টিউলিপ দাবি করেছিলেন, তিনি সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে পদত্যাগ করেছেন এবং একদিন আবারও মন্ত্রিসভায় ফিরতে পারবেন। তিনি এও দাবি করেন, তিনি সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য পদত্যাগ করেছেন এবং একদিন আবার মন্ত্রিসভায় ফিরতে পারবেন।তার দাবিগুলো এসব নথি দ্বারা মিথ্যা প্রমাণিত হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে