লাভেলোর শেয়ার কারসাজি ঠেকাতে তিন বিও অ্যাকাউন্টে লেনদেন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস ও লাভেলো আইসক্রিমের শেয়ার কারসাজি ঠেকাতে তিনটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের বিক্রি স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে চিঠি দিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছে। স্থগিতাদেশটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে চিঠিতে জানানো হয়।
স্থগিত হওয়া বিও অ্যাকাউন্টগুলো হলো: সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট, সিবিসি ক্যাপিটালের চেয়ারম্যান জুয়াং লিফেং এবং তৌফিকা ফুডস ও লাভেলোর সহযোগী প্রতিষ্ঠান তৌফিকা ইঞ্জিনিয়ারিং। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো কোম্পানিটির মোট ৭.২৫ শতাংশ বা ৬৭ লাখ ৭৮ হাজার ২৮৩টি শেয়ার ধারণ করেছে।
বিএসইসি'র মুখপাত্র আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, তদন্তে এই তিনটি বিও অ্যাকাউন্ট থেকে কারসাজির প্রমাণ মিলেছে। চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই যাতে কারসাজির মাধ্যমে অর্জিত শেয়ার বিক্রি করতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্তে উঠে এসেছে, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত এই অ্যাকাউন্টগুলোতে নিয়মিত শেয়ার কারসাজি চলেছে। বিএসইসি স্বাধীনভাবে তা যাচাই করে নিশ্চিত হয়েছে এবং প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনও রেকর্ড করা হয়েছে।
তবে এই তিনটি অ্যাকাউন্টধারী লাভেলো ও তৌফিকা ফুডসের শেয়ার কিনতে পারলেও তা বিক্রি করতে পারবেন না। একই সঙ্গে, এই অ্যাকাউন্টগুলোতে থাকা অন্য কোনো কোম্পানির শেয়ার লেনদেনে কোনো বাধা থাকবে না।
এই খবর ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএসইতে উত্থানের বাজারেও লাভেলো আইসক্রিমের শেয়ার ৩.১৫ শতাংশ কমে ৯৮ টাকা ৪০ পয়সায় নেমে এসেছে।
কোম্পানির আর্থিক অবস্থা ও শেয়ারের দাম
গত বছরের জানুয়ারিতে লাভেলো আইসক্রিমের শেয়ারের দাম ছিল ২৯ টাকা ৮০ পয়সা, যা কয়েক মাসে ২৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জুন মাসে কোম্পানিটির শেয়ারের দাম ৭৮ টাকা থেকে ১০৮ টাকায় উঠে যায়।
২০২৪ অর্থবছরে লাভেলো ৯৯ কোটি ২১ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে, যা আগের অর্থবছরের ৯৪ কোটি ৩৭ লাখ টাকার চেয়ে বেশি। এই সময়ে নিট মুনাফা ছিল ১২ কোটি ১৮ লাখ টাকা, যা আগের বছরের ১০ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় বেশি।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৩ পয়সা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৫.৩২ শতাংশ বেশি। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সায়।
২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তারা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
২০২১ সালে লাভেলো আইসক্রীম আইপিও'র মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ শুরু করে। বর্তমানে কোম্পানির শেয়ারের মালিকানায় রয়েছে: স্পনসর ও পরিচালক ৩৮.৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী ৩৬.০৯ শতাংশ।
মামুন/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












