শেয়ার কারসাজিতে তিন ব্যক্তিকে ১.৫৫ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে শেয়ার কারসাজির অভিযোগে তিন ব্যক্তিকে মোট ১ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশনের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
দণ্ডপ্রাপ্ত এই তিন ব্যক্তি হলেন— মো. সাইফ উল্লাহ, মো. এ জি মাহমুদ এবং এস এম মোতাহারুল জানান। তারা আলোচিত শেয়ার ব্যবসায়ী মো. আবুল খায়ের হিরুর সহযোগী হিসেবে পরিচিত। অতীতেও তাদের বিরুদ্ধে একাধিকবার শেয়ার কারসাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।
এই তিন ব্যক্তি পাঁচ বীমা কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করেছেন। কোম্পানিগুলো হলো: গ্লোবাল ইনস্যুরেন্স পিএলসি, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, পিপলস ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বিএসইসি'র তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১৯ থেকে ২৯ জুলাই পর্যন্ত, অর্থাৎ ১০ দিনের মধ্যে, তারা নিজেদের মধ্যে যোগসাজশ করে 'সিরিজ ট্রেডিং'-এর মাধ্যমে এসব কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছেন। এই ১০ দিনে গ্লোবাল ইনস্যুরেন্সের শেয়ারের দাম ২৩.৯২ শতাংশ, ইসলামী ইনস্যুরেন্সের ২৫.২৮ শতাংশ, সেন্ট্রাল ইনস্যুরেন্সের ৩৪.৬৫ শতাংশ, পিপলস ইনস্যুরেন্সের ৩৭.৩৫ শতাংশ এবং রিপাবলিক ইনস্যুরেন্সের শেয়ারের দাম ১৪.৭৪ শতাংশবাড়ানো হয়।
কমিশন বলছে, অভিযুক্ত ব্যক্তিরা শেয়ার আইন লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে একটি কৃত্রিম বাজার তৈরি করেছিলেন, যা সাধারণ বিনিয়োগকারীদের প্রভাবিত করার একটি অপচেষ্টা। এই ধরনের কর্মকাণ্ড পুঁজিবাজারের উন্নয়নের পরিপন্থী এবং এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া ব্যাখ্যা কমিশনের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি, তাই আইন অনুযায়ী তাদের জরিমানা ধার্য করা হয়েছে।
কারসাজিতে নেতৃত্ব দেওয়া মো. সাইফ উল্লাহকে ১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মো. এ জি মাহমুদ ও মো. সাইফ উল্লাহকে যৌথভাবে ৪২ লাখ টাকা এবং এস এম মোতাহারুল জানানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ ১ কোটি ৫৫ লাখ টাকা।
এই কারসাজির নেতৃত্বে ছিলেন মো. সাইফ উল্লাহ। তাকে সহযোগিতা করেন মো. এ জি মাহমুদ, যিনি সম্পর্কে তার শ্যালক। মোতাহারুল জানান তাদের সহযোগী হিসেবে কাজ করতেন। তাদের সবারই সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডে বিও অ্যাকাউন্ট রয়েছে।
এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ ছিল। ২০২০ সালের সেপ্টেম্বর-অক্টোবরে প্রভাতি ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির জন্য মো. সাইফ উল্লাহকে ১৫ লাখ এবং মো. এ জি মাহমুদকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়াও, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং জনতা ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজিতেও তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




