‘সরকার বিয়ে না দিলে নির্বাচনে যাব না!’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির ইতিহাস নিয়ে জামায়াতে ইসলামী সম্প্রতি যেসব মন্তব্য করেছে, তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক ফজলুর রহমান। এক বক্তব্যে তিনি বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করছে।
ফজলুর রহমান বলেন, “জামায়াত আজ ৫৪ বছর পর এসে বলছে— ১৯৪৭ সালের দেশভাগ ছিল ‘প্রথম স্বাধীনতা যুদ্ধ’, ২০২৪ সালের ঘটনা ছিল ‘সর্বশেষ স্বাধীনতা যুদ্ধ’, আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল শুধুই 'গণ্ডগোল' বা ‘ভাইয়ে ভাইয়ে মারামারি’। এমন বক্তব্য শুধু ইতিহাস বিকৃতি নয়, জাতির প্রতি চরম অবমাননা।”
তিনি দাবি করেন, জামায়াত শুধু কথায় নয়, কাজেও মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। “বীরশ্রেষ্ঠদের ছবি মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে তারা প্রমাণ করেছে, তারা এখনও পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাসী,”— বলেন ফজলুর রহমান।
তিনি অভিযোগ করেন, জামায়াতের সমালোচনা করায় তাকে ‘ফজু পাগলা’ বলে অপমান করা হয়েছে। এর জবাবে তিনি বলেন, “আমি ‘ফজু পাগলা’ নই, আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়ে যুদ্ধ করা শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ যদি আমাকে আরও পাঁচ বছর জীবন দেন, আমি প্রমাণ করব কে পাগল আর কে মুক্তিযোদ্ধা। যারা আমাকে অপমান করেছে, তাদের হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য করব।”
ফজলুর রহমান স্পষ্ট করে বলেন, “মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যদি অপমানজনক কিছু বলে, তাহলে আরেকটি যুদ্ধ হবে। আমরা আর মুখ বুজে সহ্য করব না।”
তিনি জামায়াতের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যদি শরিয়া বা ইসলামি আইন প্রতিষ্ঠা করতে চাও, তবে নির্বাচনে আসো। ‘সংস্কার’, ‘সমন্বয়’, ‘পিআর’— এসব দিয়ে ইসলাম কায়েম হবে না।”
ফজলুর রহমান নিজের বক্তব্যে সরকারকেও ব্যঙ্গ করে বলেন, “সরকার নাকি আমাদের বিয়ে করায়া না দিলে আমরা নির্বাচনে যাব না! মুসলমান চারটা বিয়ে করতে পারে, কিন্তু সরকার যদি তিনটা বউ না দেয়, তাহলে নির্বাচনে যাবে না—এ কেমন যুক্তি?”
ফজলুর রহমানের বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি জামায়াতের অতীত ও বর্তমান অবস্থানকে বিশ্বাসযোগ্য মনে করছেন না এবং জাতীয় ইতিহাসের প্রতি অসম্মান সহ্য করবেন না। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
জাহিদ/
পাঠকের মতামত:
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল













