×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৬:৪৭:৪০
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে,এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য,এস.আলম কোল্ড রোল্ড স্টিলসের ০৭ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ১৮ টাকা ১০ পয়সায়। আর ১০ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৯ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ শতাংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে