ম্যারিকোর কাছে সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা পাওনা দাবি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ সাবেক কর্মীদের ১,৮২৩ কোটি টাকা পাওনা পরিশোধ করছে না বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটির এক্স ম্যারিকোনিয়ান এসোসিয়েশন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে সংগঠনের নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে এক্স ম্যারিকোনিয়ান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, কোম্পানি বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘন করে সাবেক কর্মীদের বকেয়া পরিশোধ না করে গড়িমসি করছে। তিনি দাবি করেন, গত ১৭ বছরে সাবেক ১১৩ জন কর্মী কোম্পানির বিরুদ্ধে ঢাকা শ্রম আদালতে দুটি মজুরি মামলা দায়ের করেছেন।
মামলার বিস্তারিত অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত কোম্পানিতে কর্মরত সাবেক ১৯ জন ২০১৪ সালে ঢাকা শ্রম আদালত-৩ এ মামলা নং ৬৯১/২০১৪ দায়ের করেন। পরে, ২০২৫ সালের ১২ আগস্ট আরও ৯৪ জন প্রাক্তন শ্রমিক দ্বিতীয় মামলা দায়ের করেন, যা ঢাকা শ্রম আদালত-১ এ বি.এল.এ নং ৮৬৫/২০২৫ হিসেবে নিবন্ধিত।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রম আইনের ২৩৪ ধারায় শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিল গঠন বাধ্যতামূলক। কিন্তু ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত ম্যারিকো বাংলাদেশ এই তহবিল গঠন করেনি। ২০১৪ সাল থেকে তহবিল গঠন শুরু হলেও, সাবেক ১১৩ জন কর্মী এখনও এই সুবিধা থেকে বঞ্চিত।
প্রাক্তন কর্মীদের দাবি, প্রকাশিত অডিট রিপোর্ট অনুযায়ী কোম্পানির ৯০ শতাংশ শেয়ার মালিক ম্যারিকো লিমিটেড (ইন্ডিয়া) এই সময় বিপুল মুনাফা ইন্ডিয়াতে রেমিট করেছে। শুধুমাত্র ২০২৪-২৫ অর্থবছরেই ৩৮৪০ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১,০৭৭ কোটি টাকা ইন্ডিয়াতে রেমিট হয়েছে। এটি ১৭ বছরের মোট রেমিটযোগ্য অর্থের প্রায় ৩৪ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম কোয়ার্টারেও ৬০০ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে।
এক্স ম্যারিকোনিয়ান অ্যাসোসিয়েশন জানিয়েছে, সাবেক কর্মীরা তাদের বকেয়া পাওনা আদায়ের জন্য দৃঢ় অবস্থান নিয়েছেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের প্রাপ্য মজুরি পরিশোধ হবে না, ততক্ষণ পর্যন্ত কোম্পানিটি ভারতে কোনো মুনাফা পাঠাতে পারবে না।
সাবেক কর্মীরা আরও জানিয়েছেন, দীর্ঘদিন কাজ করার পরও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ায় তারা আদালতের আশ্রয় নিয়েছেন। তাদের দাবির যৌক্তিকতা প্রমাণ করতে দুটি স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্মের মাধ্যমে সনদ সংগ্রহ করা হয়েছে। এই সনদে কোম্পানির বাৎসরিক অডিট রিপোর্টের ভিত্তিতে শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৩৪ ও ২৪০(৩) অনুযায়ী তাদের বকেয়া দাবির পরিমাণ ১,৮২৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে, যা আদালতে জমা দেওয়া হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




