ছয় কোম্পানির ভরসায় সূচকে এক বছরের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৭ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজার নতুন উচ্চতায় পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৬.১৫ পয়েন্টে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। সূচকের এই উত্থানের পেছনে মূল অবদান রেখেছে ছয়টি কোম্পানি, যাদের সম্মিলিত অবদান ছিল ১৪ পয়েন্টের বেশি। তথ্য বিশ্লেষণ দিয়েছে লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল।
প্রধান সূচক উত্থানে অবদান রাখা কোম্পানিগুলো হলো—ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন এবং আইপিডিসি ফাইন্যান্স।
এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক। একাই ডিএসই সূচকে প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ১০ পয়সায়। দিনজুড়ে এর দর উঠানামা করেছে ৭৩ টাকা ৮০ পয়সা থেকে ৭৫ টাকা ৫০ পয়সায়। মোট ১২ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকে।
সূচক উত্থানে দ্বিতীয় সর্বাধিক অবদান রেখেছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি একাই সূচকে ৩ পয়েন্ট যোগ করেছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ৭ শতাংশ, যা দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৩০ পয়সায়। দিনজুড়ে এর দর ওঠানামা করেছে ১৪১ টাকা থেকে ১৫০ টাকা ৯০ পয়সায়। দিনশেষে ৩৪ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয় কোম্পানিটির।
তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে বিবিএস ক্যাবলস। সূচকে যোগ করেছে ১ পয়েন্টের বেশি। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৭০ পয়সায়। দিনজুড়ে এর দর ওঠানামা করেছে ২১ টাকা থেকে ২২ টাকা ৭০ পয়সায়। দিনশেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৭০ লাখ ৩৩ হাজার টাকার।
অন্যদিকে লঙ্কাবাংলা ফাইন্যান্স সূচকে ১ পয়েন্টের বেশি, গ্রামীণফোন ১ পয়েন্ট এবং আইপিডিসি ফাইন্যান্সও ১ পয়েন্ট যোগ করেছে। সূচকের এই নতুন উচ্চতা বিনিয়োগকারীদের আস্থাকে আরও বাড়াবে। তবে কয়েকটি কোম্পানির ওপর সূচকের অতিনির্ভরশীলতা বাজারে অস্থিরতাও তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
মিজান/
পাঠকের মতামত:
- ইফাদ অটোসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডেসকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ইস্টার্ন হাউজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- তশরিফা ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ইস্টার্ন কেবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু এগ্রোর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু সিরামিকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জয়ী
- টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক এশিয়ার ডিভিডেন্ড ঘোষণা
- রেনাটার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- একমি ল্যাবরেটিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মাগুরা মাল্টিপ্লেক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কেপিসিএল এর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মীর আক্তার হোসেনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যমুনা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ
- ভিএফএস থ্রেডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সাকিব আল হাসান বিশ্বকাপ না খেলা নিয়ে মন্তব্য
- আইনমন্ত্রীর বক্তব্যের সময় প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী আচরণ
- মেঘনা পেট্রোলিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সারা দেশের জন্য সতর্কবার্তা
- কেডিএস এক্সেসরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ডাইংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’, মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
- প্রতিমন্ত্রীর গাড়ি-বাস সংঘর্ষ
- মহানবী (সা.) নিয়ে কটূক্তি— কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফিনিক্স ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- পেনিনসুলা চিটাগংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এমজেএল বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- ভালো কোম্পানি শেয়ারবাজারে আনতে বদলাচ্ছে আইপিও নিয়ম
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ








