২০ আর্থিক প্রতিষ্ঠানের ৭৪ শতাংশ ঋণের জামানত নেই
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতে (এনবিএফআই) গভীর সংকটের তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০টি সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানের বিতরণকৃত ঋণের মাত্র ২৬ শতাংশের বিপরীতে নিরাপদ জামানত রয়েছে। অর্থাৎ ৬ হাজার ৮৯৯ কোটি টাকার ঋণই জোরালো নিরাপত্তার সঙ্গে সুরক্ষিত। বাকি ৭৪ শতাংশ ঋণের জন্য কোনও জামানত নেই, যা বড় অঙ্কের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাকে অনিশ্চিত করেছে এবং আমানতকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, সমস্যা প্রবণ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টির খেলাপি ঋণের হার ৯৫ শতাংশ থেকে প্রায় শতভাগ। অন্য ১৩টি প্রতিষ্ঠানের ঋণ বোঝা ৫২ থেকে ৮৩ শতাংশের মধ্যে। ফলে মোট খেলাপি ঋণ প্রায় ২১ হাজার ৪৬২ কোটি টাকা, যা ঋণপোর্টফোলিওর ৮৩ শতাংশের বেশি। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলো তরলতা সংকটে পড়ে, আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, এই ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টিকে অবসায়নের (লিকুইডেশন) সুপারিশ করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ছাড়া ধীরে ধীরে দেউলিয়া হওয়ার পথে রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ ছিল ২৫ হাজার ৮০৮ কোটি টাকা, কিন্তু জামানত মাত্র ৬ হাজার ৮৯৯ কোটি টাকা। অর্থাৎ ঋণের মাত্র ২৬ শতাংশ সুরক্ষিত।
অন্যদিকে, এই প্রতিষ্ঠানগুলোর মোট আমানত ২২,১২৭ কোটি টাকা, যার মধ্যে প্রাতিষ্ঠানিক আমানত ১৬ হাজার ৩৬৭ কোটি এবং ব্যক্তি আমানত ৫ হাজার ৭৬০ কোটি টাকা। জামানতের অমিলই সমস্যার মূল কারণ।
বিশ্লেষকরা মনে করছেন, এই সংকট দীর্ঘদিনের দুর্বল তদারকি, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের ফল। প্রধান চারটি কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে:
• প্রভাবশালী গ্রুপের কাছে ঋণ প্রদানের প্রবণতা।
• জামানতের অস্বচ্ছ হিসাব ও স্ব-ঘোষিত মান।
• নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘদিন ধরে কার্যকর নজরদারি না থাকা।
• ঋণ আদায়ে ব্যর্থতা ও দীর্ঘসূত্রি প্রক্রিয়া।
বর্তমান সময়ে অনেক এনবিএফআই প্রধান নির্বাহী ছাড়াই পরিচালিত হচ্ছে। কিছু প্রতিষ্ঠান স্বাধীন পরিচালক থাকলেও কার্যক্রম সীমিত এবং বিনিয়োগকারীর আস্থা হ্রাস পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চিহ্নিত ২০টি প্রতিষ্ঠান হলো—সিভিসি ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, হাজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, আই.আই.ডি.এফ.সি, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফারইস্ট ফাইন্যান্স এবং এফএএস ফাইন্যান্স।
এর মধ্যে লিকুইডেশনের তালিকাভুক্ত ৯টি প্রতিষ্ঠান হলো—এফএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলছেন, "নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিকল্প সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু দুর্নীতিবাজদের কারণে বিপুল অর্থ লোপাট হয়েছে। মূলধন ও দায়-দায়িত্ব সঠিক প্রতিষ্ঠানগুলোকে রেখে অনিয়মী প্রতিষ্ঠানগুলোকে বাজার থেকে সরানোই একমাত্র সমাধান।"
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “আমাদের লক্ষ্য আমানতকারীর স্বার্থ রক্ষা করা। যা ফেরত দেওয়া সম্ভব, তা আইনি ও আর্থিক উপায়ে আদায় করা হবে। বাকিগুলোর ক্ষেত্রে পুনর্গঠন বা অবসায়ন প্রক্রিয়া চলবে।”
বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন—স্বাধীন সম্পদ যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের আংশিক ফেরত নিশ্চিত করার জন্য বিশেষ তহবিল এবং তদারকি শক্তিশালী করা জরুরি।
মিজান/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













