লোকসানের বৃত্তে জিএসপি ফাইন্যান্স, চতুর্থবারের মতো ‘নো ডিভিডেন্ড’
নিজস্ব প্রতিবেদক: ক্রমাগত লোকসানের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড টানা চতুর্থ বছরের মতো শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। একসময় লাভজনক থাকা এই নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটি (এনবিএফআই) এখন গভীর সংকটে পড়েছে।
কোম্পানিটির আর্থিক অবস্থার ক্রমাগত অবনতির কারণে এর শেয়ারের দামও কমেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দাম ৩ টাকা ১০ পয়সায় নেমে আসে, যা বাজারের সর্বনিম্ন দরের মধ্যে অন্যতম।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে প্রতিষ্ঠানটির নিট লোকসান বেড়ে হয়েছে ১৮৫ কোটি ২২ লাখ টাকা, যেখানে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১১ টাকা ৭৯ পয়সা।
একসময় লাভজনক থাকা এই প্রতিষ্ঠানটি ২০২২ সাল থেকে লোকসান গুনছে, যখন তাদের লোকসান ছিল ১৭ কোটি টাকা। ২০২৩ সালে এই লোকসান বেড়ে ১৫২.৮৭ কোটি টাকায় দাঁড়ায়, যার প্রধান কারণ ছিল ঋণ ও বিনিয়োগের বিপরীতে অস্বাভাবিক উচ্চ প্রভিশন সংরক্ষণ।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৪ সালে ১৮ কোটি ৫ পয়সা থেকে কমে ৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহও ঋণাত্মক রয়েছে, যা আগের বছরের ১ টাকা ৬৯ পয়সা থেকে কমে ১ টাকা ৬ পয়সায় নেমে এসেছে।
ডিএসই-এর ওয়েবসাইট অনুযায়ী, জিএসপি ফাইন্যান্স সর্বশেষ ২০২০ সালে ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। এরপর থেকে আর্থিক অবস্থার অবনতির কারণে তারা আর কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। গত বছর ২৫ সেপ্টেম্বর কোম্পানিটিকে 'এ' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়।
কোম্পানিটি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং শেয়ারহোল্ডারদের চিহ্নিত করার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর।
এদিকে, চলতি বছরের প্রথমার্ধেও জিএসপি ফাইন্যান্সের আর্থিক ক্ষতি অব্যাহত রয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময়ে কোম্পানির লোকসান হয়েছে ৭৫ কোটি ৩৯ লাখ টাকা, যেখানে শেয়ারপ্রতি লোকসান ৪ টাকা ৮০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল যথাক্রমে ৪৯ কোটি ৬৯ লাখ এবং ৩ টাকা ১৬ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ২০ পয়সায় নেমে এসেছে, যা এক বছর আগে ৪ টাকা ৬০ পয়সা ছিল।
২০১২ সালে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ১৫৭ কোটি টাকা। চলতি বছরের জুন পর্যন্ত স্পন্সর-পরিচালকদের কাছে ১২.০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭.৪৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০.৫১ শতাংশ শেয়ার ছিল।
মামুন/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









