শেয়ারবাজারের দুই কোম্পানির হাত ধরে দেশে ৫জি সূচনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায় শুরু হলো। শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা পরীক্ষামূলকভাবে ৫জি সেবা চালুর ঘোষণা দিয়েছে। দীর্ঘ বিলম্ব ও নানা প্রস্তুতির অভাব কাটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত অতি-দ্রুতগতির এই প্রযুক্তির যুগে প্রবেশ করল দেশ।
৫জি প্রযুক্তি একসঙ্গে আরও বেশি ডিভাইস সংযুক্ত রাখতে সক্ষম। এর ফলে ইন্টারনেট অব থিংস (IoT), স্মার্ট সিটি, স্বয়ংক্রিয় যানবাহন ও উন্নত স্বাস্থ্যসেবা অ্যাপ্লিকেশন কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে সবার আগে রবি আজিয়াটা রাজধানী ঢাকাসহ তিনটি শহরের নির্দিষ্ট এলাকায় ৫জি সেবা চালু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ফকিরেরপুল-পল্টন, মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশী ও সিলেটের সাগরদিঘীর পাড়ে এখন থেকে রবি গ্রাহকরা নতুন প্রজন্মের ইন্টারনেট অভিজ্ঞতা পাচ্ছেন। প্রতিষ্ঠানটির কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান শাহেদ আলম জানান, ২০২৫ সালের নভেম্বরের মধ্যে ২০০টি টাওয়ারে ৫জি চালুর লক্ষ্য রয়েছে তাদের।
এর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে গ্রামীণফোন এক চমকপ্রদ ঘোষণায় সব বিভাগীয় শহরে ৫জি সেবা চালুর কথা জানায়। যদিও প্রাথমিকভাবে ঢাকার কারওয়ান বাজারসহ কিছু এলাকায় গ্রাহকরা সংযোগ পাননি, তবু কোম্পানি জানিয়েছে ধীরে ধীরে কভারেজ বাড়ানো হবে।
বাংলাদেশের মোবাইল যাত্রা শুরু হয়েছিল নব্বইয়ের দশকে গ্রামীণফোন ও রবির ২জি সেবার মাধ্যমে। এরপর ২০১৩ সালে আসে ৩জি, আর ২০১৮ সালে ৪জি প্রযুক্তি। ৫জি চালু হতে এত দেরি হওয়ার কারণ ছিল অবকাঠামোগত সীমাবদ্ধতা, উচ্চ খরচ ও প্রয়োজনীয় ইকোসিস্টেমের অভাব।
২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সরকার ২০২১-২৩ সালের মধ্যে ৫জি চালুর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা সম্ভব হয় ২০২৫ সালে এসে। ২০২২ সালে ১৯০ মেগাহার্টজ স্পেকট্রামের নিলামে ১.২৩ বিলিয়ন ডলার ব্যয় হয় অপারেটরদের। তবে রোলআউটের সুস্পষ্ট সময়সীমা না থাকায় সেবাটি বিলম্বিত হয়।
বিশ্বজুড়ে ৫জি দ্রুত বিস্তার লাভ করছে। ভারত ২০২২ সালে বাণিজ্যিকভাবে সেবা চালুর পর অল্প সময়ের মধ্যেই ২৫ কোটির বেশি গ্রাহককে অন্তর্ভুক্ত করে। এরিকসন মোবিলিটি রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই বিশ্বে ২৪০ কোটির বেশি সক্রিয় ৫জি ব্যবহারকারী হয়েছে, যা বছরের শেষে প্রায় ২৯০ কোটিতে পৌঁছাবে।
বিটিআরসি কর্মকর্তা এমদাদ উল বারী বলেন, ৫জি কেবল প্রযুক্তি নয়, বরং বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার একটি হাতিয়ার। তিনি স্বাস্থ্য, শিক্ষা ও স্মার্ট কৃষিতে এই প্রযুক্তি সম্প্রসারণের আহ্বান জানান।
রবি আজিয়াটার ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশিদ বলেন, সরকারের নীতি সহায়তার কারণে রেকর্ড সময়ে ৫জি চালু করা সম্ভব হয়েছে। অন্যদিকে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান জানান, ৫জি কেবল দ্রুত ইন্টারনেট নয়, বরং উদ্ভাবন ও স্মার্ট সমাধানের নতুন দুয়ার খুলে দেবে।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









