চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার ও চৌকিদারের বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো ইউনিয়ন পরিষদ। দেশের প্রতিটি ইউনিয়নে জনগণের বিভিন্ন সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য, সচিব ও চৌকিদারসহ একাধিক দায়িত্বশীল ব্যক্তি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে অনেকের কাছেই অজানা, এইসব জনপ্রতিনিধি ও কর্মীরা কী কাজ করেন এবং কতটুকু বেতন পান। চলুন জেনে নিই ইউনিয়ন পরিষদের এই পাঁচটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ও বেতন কাঠামো—
✅ চেয়ারম্যান
দায়িত্ব:ইউনিয়ন পরিষদের প্রধান হিসেবে চেয়ারম্যানের উপরই সবকিছু নির্ভর করে। তিনি ইউনিয়নের সব ওয়ার্ড ও সদস্যদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নেও তাঁর সক্রিয় ভূমিকা থাকে। তিনি প্রায় ২২ থেকে ২৫ ধরনের নাগরিক সেবা পরিচালনার দায়িত্বে থাকেন।
বেতন:মাসিক ১০,০০০ টাকা।এর মধ্যে ৪,৫০০ টাকা আসে সরকারের কাছ থেকে, আর ৫,৫০০ টাকা ইউনিয়ন পরিষদ নিজে বহন করে।চেয়ারম্যান অন্য সুযোগ-সুবিধাও পান, যেমন অফিস খরচ, সরকারি ভাতা ইত্যাদি।
✅ সদস্য (মেম্বার)
দায়িত্ব:প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্যরা স্থানীয় পর্যায়ের নানা সমস্যা, সেবা ও কার্যক্রম পরিচালনা করেন। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও সমাজকল্যাণে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
বেতন:মাসিক ৮,০০০ টাকা।এর মধ্যে ৩,৬০০ টাকা সরকার এবং ৪,৪০০ টাকা দেয় ইউনিয়ন পরিষদ।তবে সদস্যরা সরকারি কর্মকর্তা নন, বরং নির্বাচিত জনপ্রতিনিধি।
✅ মহিলা মেম্বার
দায়িত্ব:প্রতি তিনটি ওয়ার্ডে একজন করে মহিলা সদস্য নির্বাচন করা হয়। নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন রোধ, সমাজকল্যাণ ও নারী সংক্রান্ত যাবতীয় বিষয়ে তারা কার্যকর ভূমিকা রাখেন।
বেতন:মাসিক ৮,০০০ টাকা।এটিও ৩,৬০০ টাকা সরকার এবং ৪,৪০০ টাকা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়।
✅ ইউনিয়ন পরিষদ সচিব
দায়িত্ব:সচিব হলেন ইউনিয়ন পরিষদের একমাত্র সরকারি কর্মকর্তা। তিনি প্রশাসনিক সব কার্যক্রম পরিচালনা করেন। নথিপত্র, সভার কার্যবিবরণী, নাগরিক সেবা, হিসাবনিকাশ—সবকিছুর মূল দায়িত্ব তার হাতে।
বেতন ও সুবিধা:১৪তম গ্রেড অনুযায়ী মূল বেতন শুরু হয় ১০,২০০ টাকা থেকে।সাথে তিনি পান—
বাড়ি ভাড়া ভাতা
চিকিৎসা ভাতা
ঈদ ও পহেলা বৈশাখ বোনাস
সন্তানদের জন্য শিক্ষা ভাতা
এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা।
✅ চৌকিদার (গ্রাম পুলিশ)
দায়িত্ব:গ্রামে নিরাপত্তা বজায় রাখা, ইউনিয়ন পরিষদের নির্দেশনা পালন, পতাকা উত্তোলন, সদস্যদের সহায়তা এবং থানায় রিপোর্ট পাঠানোসহ গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকেন চৌকিদার।
বেতন:মাসিক ৫,৪০০ টাকা।এর মধ্যে ৩,০০০ টাকা সরকার থেকে এবং ২,৪০০ টাকা ইউনিয়ন পরিষদ বহন করে।তারা কোনো বোনাস বা বাড়তি সুবিধা পান না।
ইউনিয়ন পরিষদের প্রতিটি পদে থাকা ব্যক্তিরাই সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে বাস্তবতা হলো, এই বিশাল দায়িত্বের তুলনায় তাদের বেতন ও সুযোগ-সুবিধা অনেক ক্ষেত্রেই সীমিত। বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য আর্থিক প্রণোদনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও প্রশাসনিক ক্ষমতায়নের বিষয়েও ভাবার সময় এসেছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













