কক্সবাজারে আকাশপথে নতুন দুয়ার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজারে এবার আকাশপথে খুলছে আন্তর্জাতিক সংযোগের নতুন দুয়ার। সম্প্রতি, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ শেষ হয়েছে, যার দৈর্ঘ্য এখন ১০,৭০০ ফুট—যা দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে হিসেবে স্বীকৃত। এই সম্প্রসারণের ফলে বড় আকারের আন্তর্জাতিক ফ্লাইটও এখন কক্সবাজারে অবতরণ করতে সক্ষম হবে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।
রানওয়ে সম্প্রসারণ ও অন্যান্য প্রস্তুতি
কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের কো-অর্ডিনেটর এম. মোশাররফ হোসেন জানান, সম্প্রসারিত রানওয়ের কাজ শেষ হয়েছে এবং কিছু অতিরিক্ত কাজ এখনো চলছে, যা খুব শীঘ্রই সম্পন্ন হবে।
এছাড়া, কক্সবাজার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানিয়েছেন, আন্তর্জাতিক টার্মিনালের নিচতলার নির্মাণ কাজ ১৫ দিনের মধ্যে শেষ হবে। অক্টোবরের মাঝামাঝি থেকে যাত্রীরা এই অংশ ব্যবহার করতে পারবেন।
আধুনিক যাত্রী টার্মিনাল ও অন্যান্য উন্নয়ন
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আধুনিক যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। এর মধ্যে ৮১ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই নির্মাণ কাজের অগ্রগতি নিয়মিত পরিদর্শন করছে।
সরকারের পরিকল্পনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, "কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান অপারেশন আগামী অক্টোবরের মাঝামাঝি চালু করা হবে। এই উদ্যোগ থেকে আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং যাত্রীদের আকর্ষণ করার জন্য প্রাথমিকভাবে স্বল্পমূল্যে টিকিট দেওয়া হবে। প্রথমে একটি ফ্লাইট চালু হবে, পরে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।"
নিরাপত্তা ব্যবস্থা
কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তার বিষয়েও সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, "রানওয়ে সম্প্রসারণের ফলে আমাদের সক্ষমতা বেড়েছে এবং নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
কক্সবাজারের পর্যটন ও অর্থনৈতিক প্রভাব
আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের পর্যটন শিল্পে বিপ্লব ঘটবে, এমনটাই মনে করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, "আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের পর্যটন ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং স্থানীয় ব্যবসায়ীরা এর সুফল ভোগ করবেন। এছাড়া, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের প্রবাসীসহ যাত্রীদের জন্য যাতায়াত অনেক সহজ ও আরামদায়ক হবে।"
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, "এই বিমানবন্দর চালু হলে কক্সবাজার অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। এর ফলে বিদেশি মুদ্রা অর্জন এবং রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।"
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













