ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

২০২৫ জুলাই ১৯ ১৭:৪২:২৯
তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ৩টি হলো- গ্রামীন ফোন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। কোম্পানিগুলোর মধ্যে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীণফোন তাদের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড কোম্পানির পরিশোধিত মূলধনের উপর ভিত্তি করে প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ১১ টাকা করে নির্ধারিত হয়েছে। চলতি অর্থবছরের ৩০ জুন ২০২৫ শেষ হওয়া ছয় মাসের নিরীক্ষিত নিট মুনাফার ৯৮ শতাংশ এই ডিভিডেন্ডে প্রতিফলিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শূন্য ডিভিডেন্ডপ্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে এবং এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ আগস্ট।

একইভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকও ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা এবং শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৮ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৭ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এবং এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে