সমাবেশে যাচ্ছে না বিএনপি, নেপথ্যে যে কারণ
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপির কোনো নেতা অংশ নিচ্ছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শনিবার (১৯ জুলাই) দুপুরে তিনি জানান, “জামায়াতের সমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি থাকছে না।”
তবে জামায়াত থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
শনিবার দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জামায়াতের জাতীয় সমাবেশ। সমাবেশের সভাপতিত্ব করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সমাবেশস্থলে পৌঁছান জামায়াত আমির। তার আগমনে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
জামায়াতের নেতারা জানান, এই সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের প্রত্যাশা করা হয়েছে। মূল লক্ষ্য হলো—রাজনীতির মাঠে নিজেদের সক্রিয় উপস্থিতি জানান দেওয়া এবং নতুন প্রজন্মের উদ্দেশে বার্তা পৌঁছানো।
সমাবেশ থেকে আমির ডা. শফিকুর রহমান দুইটি বিষয়ে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন:
গণহত্যার বিচার ও রাজনৈতিক সংস্কার শেষে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন
চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ প্রতিষ্ঠার আহ্বান
সমাবেশের মঞ্চে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কর্মপরিষদের নেতা, বিভিন্ন দলের প্রতিনিধিসহ ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যরাও।
জামায়াত সূত্র জানায়, সারা দেশে কয়েক মাস ধরে চলছে সমাবেশকে ঘিরে সাংগঠনিক তৎপরতা। ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় গণসংযোগ, প্রস্তুতি সভা, মিছিল-সমাবেশ করা হয়েছে। সমাবেশে অংশ নিতে প্রায় ১০ হাজার বাস, একাধিক ট্রেন ও লঞ্চ রিজার্ভ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের বহু মানুষ ১৮ জুলাই থেকেই যাত্রা শুরু করেন।
জামায়াতের দাবি, সমাবেশে অংশ নিতে প্রায় ১৫ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করা হবে।
তারা আরও জানায়, বিএনপিসহ সব ‘ফ্যাসিবাদবিরোধী’ রাজনৈতিক দল এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সমাবেশে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে নানা রাজনৈতিক ইস্যু, বিশেষ করে মিটফোর্ড এলাকায় আলোচিত হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি ও জামায়াতের সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্যে রয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই সমাবেশে বিএনপির অনুপস্থিতি সেই টানাপড়েনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













