কম খরচে স্বাস্থ্য বীমা কেনার উপায়
নিজস্ব প্রতিবেদক : অনাকাঙ্ক্ষিত অসুস্থতা বা দুর্ঘটনার সময় আর্থিক সুরক্ষা দিতে স্বাস্থ্য বীমার গুরুত্ব অপরিসীম। বিশ্বের বহু দেশে স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক হলেও বাংলাদেশে তা এখনো ঐচ্ছিক। তবে দেশের বিভিন্ন বেসরকারি বীমা কোম্পানি ইতোমধ্যে স্বাস্থ্য বীমা সেবা চালু করেছে, যা হাসপাতালে ভর্তি কিংবা বহির্বিভাগে চিকিৎসার ব্যয় কভার করে।
কোন ধরণের প্রতিষ্ঠান স্বাস্থ্য বীমা দেয়?
লাইফ বীমা কোম্পানি: গ্রুপ বা একক বীমার অংশ হিসেবে স্বাস্থ্য বীমা সেবা দেয়।
নন-লাইফ বীমা কোম্পানি: স্বাধীনভাবে (Standalone) স্বাস্থ্য বীমা পলিসি ইস্যু করে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২০২৩ সালে লাইফ বীমা কোম্পানিকে স্বাস্থ্য বীমার পৃথক পলিসি চালুর অনুমোদন দেয়।
স্বাস্থ্য বীমায় যেসব সুবিধা পাওয়া যায়:
ডাক্তার ভিজিট, নার্সিং ফি
হাসপাতালের বেড ও ভর্তি ফি
আইসিইউ, সিসিইউ, এইচডিইউ খরচ
অ্যাম্বুলেন্স, অপারেশন থিয়েটার, সার্জন ফি
ওষুধ, ড্রেসিং, পরীক্ষা-নিরীক্ষার খরচ
হেলথ কার্ডের মাধ্যমে নেটওয়ার্ক হাসপাতালে ছাড়
স্বাস্থ্য বীমার প্রকারভেদ:
হাসপাতাল রি-ইমবার্সমেন্ট পলিসি
চিকিৎসা শেষে বিল জমা দিয়ে খরচ ফেরত পাওয়া যায়
বার্ষিক প্রিমিয়ামে কভারেজ পাওয়া যায়
হাসপাতাল ক্যাশ পলিসি
প্রতিদিনের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টাকা ক্ষতিপূরণ
ভর্তি থাকা দিন গণনা করে টাকা দেয়া হয়
দুরারোগ্য ব্যাধির (ক্রিটিক্যাল ইলনেস) পলিসি
ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি রোগ ইত্যাদিতে বড় অঙ্কের অর্থ
রোগ শনাক্ত হওয়ার সাথে সাথে প্রাথমিক অর্থ প্রদান এবং পরে চিকিৎসা বাবদ বাকিটা
লাইফ বীমা কোম্পানি: মেটলাইফ (CIIPP), চার্টার্ড লাইফ (চার্টার্ড সুরক্ষা), গার্ডিয়ান লাইফ (ক্যানসার কেয়ার), ডেল্টা, প্রগতি, বেঙ্গল, জেনিথ ইত্যাদি।
নন-লাইফ বীমা কোম্পানি: গ্রিন ডেল্টা, প্রাইম, সেনা কল্যাণ, রিলায়েন্স ইত্যাদি।
বিদেশ ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হলে চিকিৎসা খরচ কভার করতে এই বীমা কার্যকর। এটি ট্রাভেল এজেন্সি বা সরাসরি কোম্পানির মাধ্যমে নেওয়া যায়।ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম বলেন, “এই বীমার কভারেজ ২ সপ্তাহ থেকে ১ বছর পর্যন্ত হতে পারে এবং দেশে-বিদেশে দুই ক্ষেত্রেই কার্যকর।”
বীমা কোম্পানির ওয়েবসাইট বা এজেন্টের মাধ্যমে আবেদন
কিছু ক্ষেত্রে "সুস্বাস্থ্য ঘোষণাপত্র" জমা দিতে হয়
বয়স, স্বাস্থ্যগত ইতিহাস ইত্যাদি অনুসারে প্রিমিয়াম নির্ধারণ হয়
পলিসির শর্তাবলী, এক্সক্লুশন ও সীমাবদ্ধতা ভালোভাবে বুঝে নেওয়া জরুরি
স্বাস্থ্য বীমার দাবি পেতে করণীয়:
হাসপাতালে ভর্তি হলে দ্রুত বীমা কোম্পানিকে জানান
প্রয়োজনীয় কাগজপত্র ও বিলসহ ক্লেইম ফর্ম জমা দিন
প্রিমিয়াম আপডেট থাকতে হবে এবং সময়মতো আবেদন করতে হবে
সঠিক ও স্বচ্ছ তথ্য দিন—ডিক্লারেশনে কিছু গোপন করবেন না
এস এম জিয়াউল হক, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও, বলেন—"সঠিক সময় ও নিয়ম মেনে দাবি করলে দ্রুত নিষ্পত্তি সম্ভব। অনেক সময় হাসপাতাল বা গ্রাহকের অসতর্কতার কারণে প্রক্রিয়ায় বিলম্ব হয়।"
স্বাস্থ্য বীমা শুধু চিকিৎসার খরচ নয়, মানসিক প্রশান্তি ও আর্থিক স্থিতিশীলতাও নিশ্চিত করে। সচেতনভাবে পলিসি বেছে নিয়ে এবং নিয়ম মেনে দাবি করলে গ্রাহক যেমন উপকৃত হন, তেমনি বীমা কোম্পানিগুলোতেও আস্থা বাড়ে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন













