ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াতের সমাবেশ দেখে বিস্ময়ে কাঁপছেন এনসিপি নেতা

২০২৫ জুলাই ১৯ ১৫:১০:০০
জামায়াতের সমাবেশ দেখে বিস্ময়ে কাঁপছেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে উপচে পড়া মানুষের ঢল দেখে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (১৯ জুলাই) নিজের ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লেখেন,"গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে। পথে কোনো গাড়ি নেই। হাতিরঝিল থেকে শুরু করে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন একটিমাত্র গন্তব্যে—জামায়াতের জাতীয় সমাবেশে।"

তিনি আরও জানান,"পল্টন মোড়ে গাড়ি একদম থেমে গেছে। এগোনো যাচ্ছে না। রাস্তা জুড়ে শুধু মানুষের স্রোত।"

এমন দৃশ্য দেখে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,"১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেওয়া হয়নি, তাদের এমন এক বিশাল সমাবেশ সত্যিই অবিশ্বাস্য।"

তিনি মন্তব্য করেন,"বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি ‘মিথ’ হয়ে থাকবে। একদিন হয়তো এ নিয়েও গবেষণা হবে। এখন দেখার বিষয়, একাত্তরের প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতদূর যেতে পারে।"

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে