তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগে নতুন নিয়ম, বাড়ছে ভাতা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের করপোরেট গভর্ন্যান্স ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের সুপারিশ করেছে শেয়ারবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স। সুপারিশ অনুযায়ী, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল তৈরি করা হবে এবং সেখান থেকেই পরিচালক নিয়োগ দিতে হবে।
এছাড়া, তালিকাভুক্ত কোম্পানির প্রতিটি বোর্ডে স্বতন্ত্র পরিচালকদের মাসিক ৫০ হাজার টাকা ভাতা এবং প্রতি সভায় উপস্থিতির জন্য ১০ হাজার টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
টাস্কফোর্স বুধবার (১৮ জুন) করপোরেট গভর্ন্যান্সের এই খসড়া নীতিমালা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে।
টাস্কফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন সংবাদ মাধ্যমকে জানান, অতীতের অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় স্বতন্ত্র পরিচালকদের জন্য সুনির্দিষ্ট যোগ্যতার সুপারিশ করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে মনমতো কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
স্বতন্ত্র পরিচালকদের মাসিক ৫০ হাজার টাকা ভাতা দেওয়ার সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ব্যাংক খাতের পরিচালকরা এই ধরনের ভাতা পেয়ে থাকেন। অন্যান্য খাতের পরিচালকরাও যাতে একই সুবিধা পান, সেজন্য এই সুপারিশ করা হয়েছে।
স্বতন্ত্র পরিচালকদের মাসিক ভাতা বাড়লে কোম্পানির ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা বাড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তাদের লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে দুর্বল বা রুগ্ণ কোম্পানি বাজারে তালিকাভুক্ত হতে পারবে না, তাই তালিকাভুক্ত ভালো কোম্পানির জন্য এই খরচ বড় কিছু হবে না।
বিদ্যমান করপোরেট গভর্ন্যান্স নীতিমালায় এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক এবং পর্ষদের চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র পরিচালক রাখার বিধান অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রস্তাবিত খসড়ায় করপোরেট গভর্ন্যান্স নীতিমালার সুপারিশগুলোকে তালিকাভুক্তির আগে ও তালিকাভুক্তির পর—এই দুই ভাগে ভাগ করা হয়েছে, যাতে একই তথ্য বারবার দিতে না হয়। একইসঙ্গে তালিকাভুক্ত কোম্পানির অডিটরদের বিষয়েও বেশকিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালায় অডিট ফার্মের পাশাপাশি ব্যক্তিগত অডিটরদের জন্যও ১০০ নম্বরের একটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই পয়েন্ট নির্ধারণ করা হবে। এর মাধ্যমে সর্বোচ্চ পয়েন্টধারী যোগ্য ফার্ম বা ব্যক্তিকে অডিটের জন্য নিয়োগ দেওয়া হবে, যা নিরীক্ষা প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও দক্ষতা আনবে।
উল্লেখ্য, শেয়ারবাজার সংস্কারের লক্ষ্যে গত জানুয়ারিতে বিএসইসি ১৭টি কর্মপরিধি নিয়ে একটি ৫ সদস্যের টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্স ইতোমধ্যে মার্জিন রুলস, আইপিও রুলস এবং মিউচুয়াল ফান্ড বিধিমালাসহ তিনটি বিধিমালার চূড়ান্ত খসড়া বিএসইসি'র কাছে জমা দিয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত





.jpg&w=50&h=35)


