আস্থার বার্তা নিয়ে আইসিএবি: নিরীক্ষা পেশার উৎকর্ষ সাধনে অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) বিধিবদ্ধ নিরীক্ষার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) ওপর আস্থা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নিরীক্ষা সংস্থাগুলোর সংস্কারের দাবির মধ্যেও বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে আইসিএবির সভাপতি মারিয়া হাওলাদার এফসিএ এই আহ্বান জানান। তিনি বলেন, নিরীক্ষা কার্যক্রমের জন্য আইসিএবি একমাত্র প্রতিষ্ঠান যার বৈশ্বিক ও অভ্যন্তরীণ স্বীকৃতি রয়েছে।
মারিয়া হাওলাদার উল্লেখ করেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আইসিএবি বাংলাদেশে অ্যাকাউন্টিং ও নিরীক্ষা পেশায় সর্বোচ্চ মান বজায় রেখেছে। তাদের পাঠ্যক্রম এবং পরীক্ষা পদ্ধতি মর্যাদাপূর্ণ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (আইসিএইডাব্লিউ) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড (সিএ এএনজেড) এর সমতুল্য হিসাবে স্বীকৃত, যা বিশ্বব্যাপী বাংলাদেশী সিএদের জন্য সুযোগ তৈরি করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইসিএবির নেতারা বলেন যে, সিএরা অর্থপাচারের সাথে জড়িত নন এবং ব্যাংকগুলোর খেলাপি ঋণ (এনপিএল) অতীতের নিরীক্ষা প্রতিবেদনে না থাকার কারণ হলো রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অডিট নীতির ত্রুটি।
তারা স্বীকার করেন, যখন একটি সরকার ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ (এনপিএল) সম্পর্কে প্রশ্ন না করার নির্দেশনা দেয় এবং আদালতও একই নির্দেশ দেয়, তখন সিএরা সঠিকভাবে কাজ করতে পারে না।
আইসিএবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বাংলাদেশে একমাত্র আইসিএবিই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রশিক্ষণ ও পরীক্ষা পদ্ধতিতে আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর মানদণ্ড অনুসরণ করে। এই মানদণ্ড একজন শিক্ষার্থীকে বিশ্বমানের অডিটর হওয়ার যোগ্যতা অর্জনে সহায়তা করে। ফলে আইসিএবির সদস্যরা সর্বাধুনিক শিক্ষা ও পেশাগত চর্চায় দক্ষ, এবং উচ্চমানের নিরীক্ষা সেবা দিতে সক্ষম।
সংগঠনটি আরও জানায়, আইসিএবির কোয়ালিটি অ্যাসিওরেন্স বোর্ড ও ডিপার্টমেন্ট নিয়মিতভাবে নিরীক্ষার গুণগত মান পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে থাকে। পেশাগত অনিয়ম হলে, তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আছে স্বাধীন ইনভেস্টিগেশন অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। এসব ব্যবস্থার কারণে আইসিএবির নিরীক্ষা চর্চা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ-ও জানায়, কোম্পানি আইনের ২২০ ধারা অনুযায়ী কস্ট অডিটের সুযোগ থাকলেও আইসিএমএবি সদস্যদের মাধ্যমে এ অডিট কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। তবে ভবিষ্যতে কস্ট অডিট শক্তিশালী করতে আইসিএবি, আইসিএমএবিকে সব ধরনের পেশাগত সহায়তা দিতে প্রস্তুত।
পরিশেষে আইসিএবি স্পষ্টভাবে জানায়, ‘আমরা অপপ্রচার নয়, গঠনমূলক সমাধান চাই। দেশের অডিট পেশার গুণগত মান রক্ষা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চলুন, পেশাকে রাজনীতিমুক্ত রাখি, এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে একসঙ্গে কাজ করি।’
মুয়াজ/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













