৭ কারণে ইরানকে হারানো সম্ভব না
নিজস্ব প্রতিবেদক : ইসরায়েল কখনো কল্পনাও করেনি, এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে। রাজধানী তেলআবিবের কিছু অংশ ইরানি হামলায় এমনভাবে বিধ্বস্ত হয়েছে, যেন তা ফিলিস্তিনের গাজার কোনো এলাকা। অন্যদিকে, তেহরানও ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এখন প্রশ্ন—ইরান ও ইসরায়েল কি বড় পরিসরের যুদ্ধে জড়াবে? যুক্তরাষ্ট্র কি সেই সংঘাতে অংশ নেবে? ইসলামিক রিপাবলিক অব ইরান কি হার মানবে?
বিশ্লেষকদের মতে, ইরানের এমন কিছু কৌশলগত ও ভূরাজনৈতিক শক্তি রয়েছে, যার ফলে দেশটিকে হারানো প্রায় অসম্ভব। এখানে তুলে ধরা হলো এমন সাতটি কারণ, যা ইরানকে প্রায় ‘অজেয়’ করে তোলে।
১. হরমুজ প্রণালি: কৌশলগত সোনার খনি
ইরানের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্রভাণ্ডার নয়, বরং একটি ভৌগোলিক সম্পদ—হরমুজ প্রণালি। মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০% জ্বালানি পরিবহন হয়। এই অঞ্চল ঘিরে থাকা সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে, যা তাকে ভূরাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য করে তোলে। ইরান এই প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিলে পশ্চিমা বিশ্ব চরম উদ্বেগে পড়ে যায়।
২. তিন মহাদেশের সংযোগস্থলে অবস্থান
ইরান ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। উত্তরে কাস্পিয়ান সাগর, আর দক্ষিণে পারস্য ও ওমান উপসাগর তাকে তিনটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সীমান্ত দেয়। এই কৌশলগত অবস্থান ইরানকে আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশেষ সুবিধায় রেখেছে। পাঁচ শতাব্দী ধরে একই সীমান্ত ধরে টিকে থাকা রাষ্ট্র হিসেবে এর স্থিতিশীলতা নজিরবিহীন।
৩. ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ২,০০০ কিলোমিটার পর্যন্ত, যা শুধু ইসরায়েল নয়, ইউরোপের অনেক অংশও আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রও স্বীকার করেছে, মধ্যপ্রাচ্যে ইরানের মিসাইল ভাণ্ডার সবচেয়ে আধুনিক ও বিস্তৃত। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন বিশ্বসেরা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
৪. প্রাকৃতিক দুর্গ: পাহাড় ও মরুভূমি
পশ্চিম ও দক্ষিণে জাগরোস, আর উত্তরে আলবোর্জ পর্বতমালা ইরানকে প্রাকৃতিক দুর্গে রূপ দিয়েছে। এগুলো পেরিয়ে ইরানে প্রবেশ করা প্রায় অসম্ভব। এমনকি কেউ পাহাড় পেরিয়ে এলেও সামনে থাকে ভয়ানক উত্তপ্ত লুত মরুভূমি, যা বিশ্বের অন্যতম গরম অঞ্চল। এতে সামরিক অভিযান চালানো অত্যন্ত কঠিন।
৫. ভূগর্ভস্থ সম্পদের ভাণ্ডার
বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস রিজার্ভ রয়েছে ইরানে। বিশ্ব তেল রিজার্ভের প্রায় ১০% ও গ্যাসের ১৫% এখানেই অবস্থিত। এই শক্তি ইরানকে কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা দেয়, বিশেষ করে জ্বালানির বাজারে।
৬. শক্তিশালী মিত্রতা: রাশিয়া ও চীন
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপে পড়েও ইরান তার কৌশলগত মিত্র রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় এই দুই পরাশক্তি প্রকাশ্যে বা পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে, যা ইরানকে কূটনৈতিকভাবে আরও সাহসী করে তুলেছে।
৭. ছায়াযুদ্ধের অভিজ্ঞতা ও নেটওয়ার্ক
ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে ‘ছায়াযুদ্ধ’ কৌশলে দক্ষ। ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ নামে পরিচিত তার প্রক্সি নেটওয়ার্ক—যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমিয়ুন ব্রিগেড, ইরাকে আল-বদর মিলিশিয়া ও ইয়েমেনে হুথি বিদ্রোহীরা—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে কার্যকর ভূমিকা রাখে।
প্রাচীন পারস্য থেকে আধুনিক ইরান—হাজার বছরের ইতিহাসে নানা সংঘাত পেরিয়ে এসেও দেশটি কখনো বাইরের শক্তির পূর্ণ নিয়ন্ত্রণে যায়নি। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে কিনা, তা নির্ধারণ করবে সময়।
মুসআব/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













