ভারতের নতুন নিষেধাজ্ঞায় বড় ধাক্কা বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক: ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্য উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দিল্লির একাধিক সরকারি সূত্র বলছে, এই পদক্ষেপটি দ্বিপাক্ষিক বাণিজ্যে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
রোববার ভারতের সরকারি সূত্রগুলো জানায়, বাংলাদেশ কর্তৃক ভারতীয় সুতা ও চাল আমদানিতে আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থলবন্দর দিয়ে পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
গত শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি), প্লাস্টিক সামগ্রী, কাঠের আসবাব, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, ফলের স্বাদযুক্ত পানীয়, তুলা ও সুতার বর্জ্য ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংড়াবান্ধার মতো স্থল শুল্ক স্টেশনগুলো দিয়ে প্রবেশ করতে পারবে না।
তবে তৈরি পোশাক আমদানির জন্য সীমিতভাবে কেবল কলকাতা ও নহাভা শেভা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি থাকবে।
পাঁচ বছর পর বাতিল চুক্তি, এরপরেই নিষেধাজ্ঞা
এই নিষেধাজ্ঞা এসেছে এমন এক সময়ে, যখন ভারতের সঙ্গে পাঁচ বছর ধরে চলমান একটি চুক্তির আওতায় বাংলাদেশি পণ্য তৃতীয় দেশে রপ্তানির জন্য ভারতীয় বন্দর ও বিমানবন্দর ব্যবহারের অনুমতি সম্প্রতি বাতিল করেছে নয়াদিল্লি।
ভারতের অবস্থান: সমান বাজার প্রবেশাধিকার প্রয়োজন
ভারতের সরকারি সূত্র জানায়, বাংলাদেশ এতদিন ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাজার প্রবেশাধিকার সীমিত করে রেখেছিল, যদিও ভারত বাংলাদেশি পণ্যের জন্য সব পথ খুলে রেখেছিল। এই বিধিনিষেধের মাধ্যমে ভারত আশা করছে, উভয় দেশের জন্য বাণিজ্যে সমান সুযোগ তৈরি হবে।
এক কূটনৈতিক সূত্র বলেছে, নয়াদিল্লি চায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থনির্ভর। বাংলাদেশের উচিত হবে এমন বাণিজ্যনীতি গ্রহণ করা, যা কেবল একপক্ষের সুবিধা না দিয়ে উভয় পক্ষের জন্য ন্যায্যতা নিশ্চিত করে।
'প্রতিশোধমূলক' পদক্ষেপ
অন্য একটি সূত্র জানায়, বাংলাদেশের চাল ও সুতা আমদানিতে কড়াকড়ির পাল্টা জবাব হিসেবেই ভারতের এই নিষেধাজ্ঞা। একইসঙ্গে, বাংলাদেশে ভারতীয় পণ্যের নির্বাচনী পরিদর্শন বাড়ানোতেও অসন্তুষ্ট নয়াদিল্লি।
১১টি স্থল ট্রানজিট পয়েন্টে বাংলাদেশি পণ্য প্রবেশ নিষিদ্ধ
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত বাণিজ্যে উত্তর-পূর্বাঞ্চলের ১১টি স্থল ট্রানজিট পয়েন্ট ব্যবহৃত হয়। এর মধ্যে তিনটি আসামে, দুটি মেঘালয়ে এবং ছয়টি ত্রিপুরায় অবস্থিত। এতদিন এসব পয়েন্টে নিষেধাজ্ঞা ছাড়াই বাংলাদেশি পণ্য প্রবেশ করতে পারত।
মুসআব/
পাঠকের মতামত:
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র













