ভারতে ‘প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা’, সমালোচনার ঝড়
ডেস্ক রিপোর্ট: উত্তরপ্রদেশে আসন্ন কানওয়ার যাত্রাপথে দোকানদারদের ধর্মীয় পরিচয় যাচাই করতে গিয়ে পুলিশি হয়রানি চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
বুধবার (০২ জুলাই) তিনি যোগী আদিত্যনাথের প্রশাসনকে তুলোধোনা করে বলেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অমান্য করে পুলিশ দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা করছে এবং চরম অবমাননাকর আচরণ করছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি তুলেছে।
বিতর্কের সূত্রপাত গত বছর যখন যোগী সরকার নির্দেশিকা জারি করেছিল যে কানওয়ার যাত্রাপথের দোকানদারদের নাম-পরিচয় দোকানের বাইরে লিখে রাখতে হবে। এই নির্দেশিকা তুমুল হইচই সৃষ্টি করে এবং মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। শীর্ষ আদালত নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করে জানায়, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে এ ধরনের বিধিনিষেধ সংবিধানবিরোধী। কিন্তু ওয়েইসির অভিযোগ, যোগী প্রশাসন সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানছে না।
ওয়েইসি প্রশ্ন তোলেন, "মুজাফফরনগর বাইপাসের ধারে বহু হোটেল আছে। আজ থেকে নয়, বহু বছর ধরেই আছে। কানওয়ার যাত্রাও নতুন শুরু হয়নি। দীর্ঘদিন ধরে চলে আসছে। তাহলে এখন কেন এসব হচ্ছে? কেন হোটেল মালিকদের আধার কার্ড চাওয়া হচ্ছে? কেন প্যান্ট খুলতে বলা হচ্ছে দোকানিদের?"
তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, "পুলিশের উচিত নিজের কাজ করা, যারা দোকানিদের হয়রানি করছে তাদের গ্রেপ্তার করা। এরা নাটক করছে। সুপ্রিম কোর্টের আদেশ মানছে না।"
তিনি আরও বলেন, "কারও দোকানে ঢুকে তার ধর্ম জানতে চাওয়া কি ঠিক? সরকার কিছু করছে না কেন? যে রাজ্যে আইনকানুনের শাসন থাকার কথা সেখানে প্রশাসনই সুপ্রিম কোর্টের নির্দেশের তোয়াক্কা করছে না। এটা শুধু মুসলিমদের নয়, দেশের সংবিধানেরও অপমান।"
তবে এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী ১১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত কানওয়ার যাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে গঙ্গা থেকে জল নিয়ে শিবমন্দিরে যাবেন ভক্তরা। এই পথে বিভিন্ন ধর্মের মানুষের দোকান রয়েছে।
মারুফ/
পাঠকের মতামত:
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













