ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

দেশে মোট বেকারের সংখ্যা জানাল বিবিএস

২০২৫ মে ১৮ ১৯:৪৮:৩৫
দেশে মোট বেকারের সংখ্যা জানাল বিবিএস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বেকারের সংখ্যা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত বছরের শেষে দেশে বেকারের সংখ্যা ছিল ২৬ লাখ ১০ হাজার।

২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার। কিন্তু অক্টোবর-ডিসেম্বর সময়ে তার আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার। অর্থাৎ ২০২৪ সাল‌ শেষে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ১০ হাজারে।

বিবিএসের তথ্য বলছে, ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে