বিশ্বব্যাংক ও এডিবি থেকে ১৪০ কোটি ডলার বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার আগামী অর্থবছরে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা পেতে যাচ্ছে। আগামী জুনের মধ্যে এই ঋণচুক্তিগুলো স্বাক্ষরিত হবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানিয়েছেন। সংস্থা দুটি ইতোমধ্যে বাজেট সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে অনিশ্চয়তা থাকায় বিশ্বব্যাংক ও এডিবির বাজেট সহায়তা কার্যক্রমও স্থগিত ছিল। তবে আইএমএফ থেকে জুনে দুই কিস্তি ছাড়ের সম্ভাবনার পর এসব আলোচনা ফের শুরু হয়েছে।
আইএমএফের সবুজ সংকেত পাওয়ার পরই ইআরডি বাজেট সহায়তার প্রস্তুতি শুরু করে। এর অংশ হিসেবে ১৪ মে 'রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট-২' শীর্ষক কর্মসূচির আওতায় ৫০ কোটি ডলারের সহায়তা নিয়ে ইআরডিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইআরডি, অর্থ বিভাগ ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগের দিন, এডিবির সঙ্গে দুটি পৃথক সভায় অংশ নেয় ইআরডি। এ আলোচনায় ব্যাংকিং সেক্টর রিফর্মস সাব-প্রোগ্রাম-১ কর্মসূচির আওতায় ৫০ কোটি এবং ক্লাইমেট রেসপনসিভ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাব-প্রোগ্রাম-২) কর্মসূচির আওতায় ৪০ কোটি ডলার বাজেট সহায়তার বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।
ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইএমএফ যেকোনো দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক ঋণের বোঝা ও পরিশোধ সক্ষমতা বিশ্লেষণ করে ডায়াগনোস্টিক প্রতিবেদন তৈরি করে। এ প্রতিবেদনকে ভিত্তি করেই বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা ঋণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। যদিও দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগীদের জন্য এই বাধ্যবাধকতা নেই, তবে জাপানের মতো অনেক সংস্থা আইএমএফের মূল্যায়ন অনুসরণ করে।
চলতি অর্থবছরে বাংলাদেশ ইতোমধ্যে ১২০ কোটি ডলারের বাজেট সহায়তা পেয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ৫০ কোটি ডলারের ‘সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট’ চুক্তি হয়েছে গত ডিসেম্বরে। এ মাসে এডিবির সঙ্গে ‘স্ট্রেংদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (সাব-প্রোগ্রাম-১)’ কর্মসূচির আওতায় ৬০ কোটি ডলার এবং এপ্রিলে ওপেক ফান্ডের সঙ্গে ১০ কোটি ডলারের চুক্তি সই হয়েছে।
ইআরডি বলছে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত যেসব বাজেট সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে, তা মিলিয়ে মোট ২৬০ কোটি ডলার পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এটি একক অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট সহায়তা হতে যাচ্ছে। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ২৫৯ কোটি ডলার সহায়তা পেয়েছিল বাংলাদেশ।
কোভিড-১৯ মহামারির পর থেকে বাংলাদেশ বাজেট সহায়তার ওপর নির্ভরতা বাড়িয়েছে, যা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী বৈশ্বিক সংকটে আরও ত্বরান্বিত হয়েছে। গত কয়েক অর্থবছরে বাংলাদেশের বাজেট সহায়তার পরিমাণ ছিল: ২০১৯-২০ সালে ১০০ কোটি, ২০২০-২১ সালে ১০৯ কোটি, ২০২১-২২ সালে ২৫৯ কোটি, ২০২২-২৩ সালে ১৭৬ কোটি এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরে ২০৩ কোটি ডলার।
মামুন/
পাঠকের মতামত:
- তুরাগ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
- বাল দেবতার রহস্য: ইতিহাসে এবং কোরআনে উল্লিখিত নাম
- ফারইস্ট লাইফের নিরীক্ষক-পার্টনার শেয়ারবাজারে নিষিদ্ধ
- সংসদে যে বিল পাসের কারণে ওয়াকআউট করল জামায়াত
- ‘জামায়াতের নিবন্ধন বাতিল ছাড়া উপায় নাই’
- জাতীয় সংসদে ২৪টি বিল পাস
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিল ব্যবহারের সময়সীমা বৃদ্ধি
- লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক
- মির্জা আব্বাসকে নিয়ে নতুন খবর
- সেনাবাহিনী ও ডিজিএফআই নিয়ে আইএসপিআরের সতর্কবার্তা
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে আসছে বড় পরিবর্তন
- প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকা আত্মসাৎ
- আবু সাঈদ হত্যা মামলার রায়প্রতি পরিবারের প্রতিক্রিয়া
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
- পল্লী ডাক্তারদের জন্য নতুন প্রশিক্ষণ চালু!
- বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর
- আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় প্রকাশ
- অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ
- যুদ্ববিরতির খবরে স্বল্প সময়ের উত্থান, বাজারে আবারও অস্থিরতা
- ০৯ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- ২ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা
- বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
- প্রায় ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- ইসরায়েলের অভ্যন্তরে বেহাল দশা, জানা গেল বিস্তারিত
- যেভাবে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি
- ২ দিনের ছুটি ঘোষণা, নেপথ্যে বড় কূটনৈতিক বৈঠক
- পুরোনো পরিকল্পনা ফের সামনে আনলেন ট্রাম্প
- অনিবার্য কারণে অ্যারামিটের এজিএম স্থগিত
- হাসিনার মামলায় ‘১২০০০ কোটি টাকা লেনদেন’ জানা গেল সত্যতা
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটার নম্বর জানা যাবে যেভাবে
- ধারাবাহিক প্রবৃদ্ধি তালিকাভুক্ত কোম্পানির, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা
- কূটনীতিতে নতুন মোড়; হাসিনা-কামাল ইস্যুতে ঢাকার চাপ
- এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যুতে শোকের ছায়া
- চেন্নাইগামী ফ্লাইটে নাটকীয় ঘটনা—শেষ মুহূর্তে থামল উড্ডয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ
- নতুন চুক্তিতে ব্যবসায় গতি আসবে তালিকাভুক্ত কোম্পানির
- অকটেন নিয়ে বড় সুখবর
- ২৪ ঘণ্টায় সোনার দামে বড় পতন
- আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
- ৫০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- এটলাস বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যুদ্ধবিরতির মধ্যেই ইরানে ফের ইসরায়েলি হামলা
- দিল্লী বৈঠকে হাসিনা-কামাল ইস্যুতে যা জানাল বাংলাদেশ
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং














