সংস্কার ও প্রণোদনা: সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে নতুন করে আশাবাদের হাওয়া যেন বইতে শুরু করেছে। সরকারের উচ্চপর্যায়ের সংস্কারমূলক সিদ্ধান্ত, বাজেটে নীতি সহায়তা প্রদান এবং ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির প্রভাবে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। যদিও এখনো কিছু বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেল প্রেসার দিয়ে বাজারকে চাপে রাখতে চাইছে।
গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য পাঁচটি নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্কার উদ্যোগের মূল দিকনির্দেশনা
১. সরকার-মালিকানাধীন বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্যোগ।২. সম্ভাবনাময় বড় দেশীয় কোম্পানিগুলোকে কর-প্রণোদনা দিয়ে বাজারমুখী করা।৩. বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে তিন মাসে কার্যকর সংস্কার সম্পন্ন করা।৪. দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।৫. বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের বদলে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহে উৎসাহিত করা।
বৈঠকে ইউনিলিভার ও মোবাইল কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার প্রস্তাবও আসে, যাতে বাজারের গভীরতা বাড়ে এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার হয়। এর পাশাপাশি তালিকাভুক্ত ও অনালিকাভুক্ত কোম্পানির করহারে ১০ শতাংশ ব্যবধান পুনর্বহালের কথাও গুরুত্ব পায়, যা অতীতে বড় প্রতিষ্ঠানগুলোর বাজারমুখীতায় সহায়ক ছিল।
বাজেট সহায়তা ও নীতিগত প্রণোদনাআসন্ন বাজেটে শেয়ারবাজারবান্ধব পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। বিনিয়োগে কর রেয়াত বাড়ানো, নতুন কোম্পানির জন্য করছাড়, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের করহার কমানো এবং বড় মোবাইল অপারেটরদের বাজারমুখী করতে কর কাঠামোয় পরিবর্তন—এসব উদ্যোগ বিনিয়োগের পরিবেশকে আরও গতিশীল করবে।
আঞ্চলিক শান্তি ও বিনিয়োগ-আস্থা
দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অর্থনৈতিক অনিশ্চয়তা কমে আসবে এবং বাংলাদেশসহ অঞ্চলের অন্যান্য দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্ভাবনার দ্বারপ্রান্তে শেয়ারবাজার
সরকারের বাস্তবভিত্তিক সংস্কার পদক্ষেপ, সামগ্রিক কূটনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাজেটে সম্ভাব্য নীতিগত সহায়তা মিলিয়ে বাংলাদেশের শেয়ারবাজার এখন একটি নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এটি বিনিয়োগকারীদের আস্থার একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ
আজ (১২ মে) ডিএসইর প্রধান সূচক ১৯.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১.৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৫ পয়েন্টে। আগের দিন ডিএসইর প্রধান সূচক বেড়েছিল ৮৮.৮৫ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩৬৪ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি ০৬ লাখ টাকার।
এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১৬০টির এবং পরিবর্তন হয়নি ৪৬টির।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
সিএসইতে আজ ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৬১ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৩ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই বেড়েছিল ১১৩.৬৮ পয়েন্ট।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









