সমন্বিত গ্রাহক হিসাবের সুদ ব্রোকার-বিনিয়োগকারী কেউই পাবে না
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নামে জমা রাখা অর্থ একক সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) থাকে, তাতে ব্যাংক থেকে যে সুদ আসে, তা এতদিন ধরে বিতর্কিত অবস্থানে ছিল। বিনিয়োগকারীরা মূলধনের মালিক হলেও সেই সুদের উপর তাদের সরাসরি অধিকার ছিল না, আবার ব্রোকাররাও তা পুরোপুরি নিজেদের আয় হিসেবে দাবি করতে পারত না।
সুদে প্রাপ্ত এই অর্থ বছরের পর বছর ব্রোকারদের মাধ্যমে ব্যবহৃত হয়েছে, করও দেওয়া হয়েছে। তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবার এই অবস্থার পরিবর্তন আনতে যাচ্ছে। কমিশনের পর্যবেক্ষণ এই সুদের অর্থ কারও ব্যক্তিগত আয় নয় এবং তা ব্যবহারেও নিয়ন্ত্রিত কাঠামো থাকা জরুরি।
এ লক্ষ্যে বিএসইসি একটি খসড়া বিধিমালা প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে—সিসিএর মুনাফা কারও মালিকানায় থাকবে না। বরং এই অর্থের ২৫ শতাংশ যাবে স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে এবং বাকি ৭৫ শতাংশ খরচ হবে বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে।
বিএসইসি বলছে, অতীতে ব্রোকাররা চাইলে এই সুদের টাকা অনুপাতে বিনিয়োগকারীদের ফেরত দিতে পারত, কিন্তু তারা তা করেনি। ফলে এবার নিয়ন্ত্রক সংস্থা সরাসরি এই অর্থ ব্যবহারের দিকনির্দেশনা দিচ্ছে।
তবে এ খসড়াকে ঘিরে উঠেছে বিতর্ক। বিশ্লেষকদের মতে, যেহেতু এই অর্থ বিনিয়োগকারীদের মূলধন থেকেই এসেছে, তাই তাদের সম্মতি ছাড়া তা ব্যয় করা প্রশ্নবিদ্ধ। বিনিয়োগ শিক্ষায় এই অর্থের ব্যবহার হলেও তা কতটা কার্যকর হচ্ছে এবং তদারকি কাদের হাতে—এই প্রশ্নও সামনে এসেছে।
বিএসইসি অবশ্য বলছে, আইনের খসড়া প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে এবং ১২ মে পর্যন্ত জনমত গ্রহণ চলবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই খসড়ার বিষয়ে পরামর্শ বা আপত্তি জানাতে পারবে।
এখন প্রশ্ন হচ্ছে—বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার নামে যে অর্থ অন্য খাতে ব্যয় হচ্ছে, তা আদৌ তাদের উপকারে আসবে কি না, নাকি এটি হয়ে দাঁড়াবে আরেকটি অস্বচ্ছ অর্থ ব্যবস্থাপনা?
বাজার সংশ্লিষ্টদের মতে, এটি এক ধরনের সম্পদ স্থানান্তর প্রক্রিয়া। বিনিয়োগকারীদের আয়ের একটি অংশ সরিয়ে নতুন একটি খাতে খরচ করা হচ্ছে, যার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এই সিদ্ধান্ত ব্রোকারদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তারা সিসিএর সুদ থেকে নিয়মিত আয় করতেন, যা বন্ধ হলে তাদের আয় কমে যাবে। বাজারের বর্তমান আস্থার সংকটের সময়ে এমন সিদ্ধান্ত বাজারের শক্তি ও আস্থা আরও কমিয়ে দিতে পারে।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




