সরকারি ফার্মেসি চালুর আগেই উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো সারা দেশের সকল সরকারি হাসপাতাল চত্বরে ‘সরকারি ফার্মেসি’ চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে। যেখানে ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হাসপাতালের ফার্মেসি চালু হওয়ার আগেই কিছু সংকট সামনে আসছে, যা উদ্বেগ সৃষ্টি করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি হাসপাতালের ফার্মেসি চালু হওয়ার আগেই রোগীদের অসুবিধার মুখোমুখি হওয়ার যে কয়েকটি প্রধান কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম প্রধান কারণ হলো মধ্যস্বত্বভোগীদের সক্রিয়তা। দ্বিতীয়ত, ওষুধের ঘাটতি ও অনিয়ম। বিভিন্ন সময় দেখা গেছে, সরকারি হাসপাতালের ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত থাকলেও তা সব রোগীর কাছে পৌঁছায় না।
কিছু ক্ষেত্রে ওষুধ কালোবাজারে বিক্রি হওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ফার্মেসি চালু করতে গেলে দেশের স্বাস্থ্য বিভাগকে মোকাবেলা করতে হবে নানা চ্যালেঞ্জ। এসব ফার্মেসি কোন পদ্ধতিতে চালু হবে এবং আদৌ সফলতার মুখ দেখবে কি না, এটা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সুফল ভোগ করবে দেশের জনগণ। স্বাস্থ্যখাতের হবে ব্যাপক পরিবর্তন। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যখাত পরিবর্তনে চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা কিংবা সাহসের সাথে কাজ করে যাওয়ার মনোবল আছে কি না, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেননা দেশের প্রতিটি খাতে লেগেছে পরিবর্তনের হাওয়া। তবে স্বাস্থ্যখাতে পরিবর্তনের মতো দৃশ্যমান কিছু এখনো দেখা যায়নি। যা নিয়ে নানা উদ্বেগ ও প্রশ্ন রয়েছে জনমনে। দেশের স্বাস্থ্যখাত পরিবর্তনে সাহসের ঘাটতি ও দৃঢ় মনোবলের অভাবের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সবুর বলেন, বহু সরকারি হাসপাতালে প্রাইভেট প্রতিষ্ঠান ফার্মেসি চালাচ্ছে, যেহেতু সরকার চালাতে পারে না। আর এখন সরকারিভাবে ফার্মেসি চালু কতটুকু সুফল বয়ে আনবে সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে, সরকারি ফার্মেসি চালু করা গেলে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, সরকারের এই ফার্মেসি চালু করার একটাই উদ্দেশ্য, যাতে সহজলভ্য ও সঠিক দামে জনগণ ওষুধ কিনতে পারেন। যে ওষুধগুলো দেখা যায়, অনেক দাম দিয়ে মানুষকে কিনতে হয়। বিভিন্ন দোকানে নানা দাম রাখে, অনেক সময় বেশিও রাখে। সরকারি ফার্মেসি চালু হলে ন্যায্য দামে মানুষ ওষুধ কিনতে পারবেন। আর সব দোকানে সব ওষুধ পাওয়া যায় না। সরকারি ফার্মেসিতে কী কী ওষুধ পাওয়া যায়, সেটা জনগণ জানবে। এই বিশেষজ্ঞ বলেন, চিকিৎসকদের জন্য বার্তা হলো, যে ওষুধগুলো সরকারি ফার্মেসিতে পাওয়া যায়, সেটা প্রেসক্রিপশনে লিখবেন।
আর যে ওষুধটা সরকারি ফার্মেসিতে পাওয়া যাবে না, সেটা বাইরের ওষুধ লিখবেন। এখন সমস্যা যেটা সেটা হলো ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের নানাভাবে উৎসাহ দিয়ে নিজেদের ওষুধ লেখায়। এটা আবার ওষুধ কোম্পানি মনিটরও করে।তবে দেশের স্বাস্থ্যখাতে বিভিন্ন পদে লোকবলের রয়েছে ব্যাপক ঘাটতি। তেমনি ফার্মাসিস্ট পদেও রয়েছে লোকবলের ঘাটতি। দীর্ঘ সময় ধরে হয় না নিয়োগ। লোকবলের ঘাটতি ও দক্ষ জনবল না থাকাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে দ্রুত সময়ের মধ্যে দক্ষ ফার্মাসিস্ট নিয়োগ ও প্রয়োজনীয় জনবল যুক্ত করা গেলে উপকার লাভ করবেন দেশের সাধারণ মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, সরকারি হাসপাতালে ওষুধ বিক্রির উদ্যোগ কোনো ভালো উদ্দেশ্য নয়। আমরা মানুষকে যেভাবে সেবা দিতে চাই এবং তার অধিকার যেভাবে ফিরিয়ে দিতে চাই, সেখান থেকে সরে আসার কৌশল হতে পারে। কীভাবে, ওষুধ যদি তিন ভাগের এক ভাগ দামে দিতে হয়, তাহলে সেটা সরকারি হাসপাতালে কেন? সেটা আলাদা ওষুধের দোকানে হোক। অথবা ওষুধের দাম কমানোর ব্যবস্থা করা হোক। এই বিশেষজ্ঞ বলেন, যখন সরকারি হাসপাতালে সার্ভিস চার্জ নির্ধারণ করা হলো তখন আমরা বলেছিলাম, এটা নিম্নবিত্ত বা মধ্যবিত্তরা বহন করতে পারবে না। একজন রোগীর যখন সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা প্রয়োজন হয়, তখন এটা আর নিম্নবিত্তরা বহন করতে পারে না।
আর রোগ নির্ধারণ না করা পর্যন্ত রোগীর অস্ত্রোপচার হবে না, চিকিৎসা হবে না। কেন এই বোঝা সরকারি হাসপাতালে আরোপ করা হবে। হাসপাতাল থেকে কেন সরকারের টাকা উপার্জন করতে হবে? জনগণ তো ট্যাক্স দেয়। আমরা ট্যাক্স দিলে সরকারের কাছ থেকেও তো কিছু পাওয়ার অধিকার আছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সব সেবা দিতে হবে। অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, সরকারি হাসপাতালে ফার্মেসি করা কোনো ভালো উদ্যোগ নয়, গরিব মানুষকে আরও দূরে সরিয়ে দেওয়া হবে সার্বজনীন স্বাস্থ্যসেবা থেকে। সরকারি হাসপাতালে যত পরীক্ষা-নিরীক্ষা লেখা হবে, সব হাসপাতালে করতে হবে। সরকারি হাসপাতালে যত ওষুধপত্র লেখা হবে, সব বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলছে ভিন্ন কথা। এ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে। ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য হবে, যে লক্ষ্যে সরকার কাজ করছে। ডা. সায়েদুর রহমান বলেন, বর্তমানে ওষুধের উচ্চমূল্যের কারণে অনেকেই চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এই সমস্যা সমাধানে সরকারি ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রায় ৮৫ শতাংশ রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতে একটি বিপ্লবী পরিবর্তন আনবে। তবে সুষ্ঠুভাবে ফার্মেসি পরিচালনায় ওষুধ চুরি রোধ একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় ডিজিটাল পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি। প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল প্রায় ১৩০০ কোটি টাকার ওষুধ কিনে থাকে উল্লেখ করে সায়েদুর রহমান বলেন, এখন থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ করা যায়, তা নিশ্চিত করা হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













