‘শেয়ারবাজারের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে টাস্কফোর্স’
নিজস্ব প্রতিবেদক : বাজারের বর্তমান পরিস্থিতির সাথে টাস্কফোর্সের কোন সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।
তিনি বলেন, "আমরা ভবিষ্যতের জন্য কাজ করছি, টাস্কফোর্সের কাজ শেয়ারবাজারে বিনিয়োগকারী এনে দেওয়া নয়। আমরা বিনিয়োগকারীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। আমরা বিগত কয়েক বছরের মতো অবস্থার যেন ভবিষ্যতে শেয়ারবাজারে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।"
সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘নিয়ন্ত্রক সংস্থার কাছে মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার লক্ষ্যে চূড়ান্ত সুপারিশ জমা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন এবং শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপের সদস্য প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি এবং সিইও মো. মনিরুজ্জামান, সিএফএ উপস্থিত ছিলেন।
অধ্যাপক আল-আমিন বলেন, "আমরা কাজের পেছনে দীর্ঘ সময় নিয়েছি কারণ আমরা শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলের সাথে বসেছি। আমরা প্রতিটি ক্ষেত্রেই প্র্যাকটিশনারদের অংশগ্রহণ চেয়েছি। প্রতিটি ক্ষেত্রে আমরা ফোকাস গ্রুপ এবং কনসালটেশন গ্রুপ তৈরি করেছি। আমরা শেয়ারবাজারের সকল অংশগ্রহণকারীর সাথে বসে কাজ করেছি।"
তিনি আরও বলেন, "মার্জিন নিয়ে গ্যাম্বলিং করা হয়েছিল। এর ফলে শেয়ারবাজারে নেগেটিভ ইক্যুইটি তৈরি হয়েছে। এত পরিমাণ নেগেটিভ ইক্যুইটি না থাকলে আজকের বাজারের এই পরিস্থিতি সৃষ্টি হতো না।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, "অনেক স্টেকহোল্ডার দাবি করছেন যে তাদের সাথে বসা হয়নি, অথচ আমরা তাদের সাথে একাধিকবার বসেছি। তবে কেন এমন মিসকমিউনিকেশন হয়েছে? অংশগ্রহণকারীদের বাহিরেও যারা শেয়ারবাজার সম্পর্কে অভিজ্ঞ, তাদের সাথেও আমরা বসেছি।"
এর আগে গতকাল (২৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখের উপস্থিতিতে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে হস্তান্তর করা হয়।
২০২৪ সালের ৭ অক্টোবর বাংলাদেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং শেয়ারবাজারে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি। পরবর্তীতে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতার জন্য শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ‘শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়।
গত ১০ ফেব্রুয়ারি শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের কাছে মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার খসড়া সুপারিশ জমা দিয়েছিল। ওই খসড়া সুপারিশের ওপর সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করা হয়। মতামত বিবেচনায় নিয়েই শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- স্বাস্থ্যসেবা নাকি বড় ব্যবসা; ভারতের চিকিৎসা খাত নিয়ে নতুন বিতর্ক
- ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস, জানুন সম্ভাব্য গতিপথ
- দাম বাড়ানোর পরও কেন বাজারে নেই সয়াবিন তেল?
- মধ্যপ্রাচ্যের হামলার আঁচ বাংলাদেশে, সামনে বড় চাপ
- ভেতরে নারী বাইরে নারী, মাঝখানে ‘ওসি’ মাহবুব
- তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ, যা জানা গেল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- চোখে ছানি পড়ার কারণ জানা গেলো কোরআন থেকেই
- ভারতের হাই কমিশনারকে সতর্ক করে দিলো ঢাকা
- ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা
- যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিল যুক্তরাষ্ট্র
- ব্রিকসে যোগ দিয়ে অসুস্থ একের পর এক বিশ্ব নেতা
- স্বাধীনতা হারানোর নেপথ্য গল্প- যেভাবে হারিয়ে গেল এক রাজার দেশ
- সিদ্ধ ডিম যতক্ষন পর খেলে বিপদ হতে পারে
- পরীক্ষায় চ্যাটজিপিটিতে প্রশ্ন সার্চ করতেই ডাকসু নেতা ধরা
- তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’, নির্বাচনের আগে বড় ধাক্কা মমতার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- পিরিয়ডকালীন জরুরি প্রয়োজনে বুয়েটে ফ্রেশ অনন্যার উদ্যোগ
- জিন্নাহর পারিবারিক পরিচয় নিয়ে যা বললেন ফজলুর রহমান
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এক প্রজ্ঞাপনে বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল
- বাংলাদেশের ফেলে আসা নীতি দিয়ে বিশ্ব কাঁপাচ্ছে ভারত
- স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, শুক্রবার ভরিতে কত টাকা?
- তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদির পোস্ট
- জামায়াত থেকে বহিষ্কারের পর অবশেষে মুখ খুললেন এমপি নজরুল
- বাংলাদেশ ব্যাংকের সম্মানী নিয়ে বড় পরিবর্তন, নতুন পরিপত্র জারি
- আজ জুমাবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: একযোগে কমল প্রায় সব মুদ্রার দাম
- মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
- বন্ধ শিল্পের চাকা ঘোরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার ঘোষণা
- ৬ হাজার ৫০০ কারখানায় সংকট, সমাধানে নতুন প্রস্তাব ব্যবসায়ীদের
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!
- এক লাইনে ভেঙে গেল বড় ন্যারেটিভ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ৫ হলসহ ১০ ভবনের উদ্যোগ—এক বছরে ডাকসুর যত কাজ
- অনলাইনে জামিননামা, এক ক্লিকেই কমছে বন্দিদের ভোগান্তি
- বাসে ওঠার পর সিট বাছাইয়ে ভুল করবেন না, জেনে নিন নিরাপদ অবস্থান
- বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম
- আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি











