ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে যা বললেন প্রেস সচিব

২০২৫ এপ্রিল ২০ ০৯:২২:২০
ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে যা বললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে কেন্দ্র করে ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতের দাবি ছিল, এটি সংখ্যালঘুদের ওপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’র অংশ। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বাসসের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দুঃখজনক বিষয় হচ্ছে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’র অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ নয়, যেখানে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে বৈষম্যের শিকার হন। সরকার সব ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে প্রেস সচিব জানান, ‘এই নির্দিষ্ট ঘটনায় আমরা নিশ্চিত হয়েছি, ভুক্তভোগী পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে বাইরে গিয়েছিলেন। তার পরিবারও কারো সঙ্গে যাওয়া নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেনি। ময়নাতদন্তে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেয়া হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব পক্ষকে আহ্বান জানাই, যেন কেউ বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য না করে।’

এর আগে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ দেয়া বিবৃতিতে ভবেশ রায়ের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নিপীড়নের অংশ হিসেবে উল্লেখ করেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে