ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোবাইল খোয়ালেন মাহমুদুর রহমান

২০২৫ এপ্রিল ১২ ১৯:৩০:৫৫
মোবাইল খোয়ালেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইলফোন হারানোর ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) দৈনিক আমার দেশ পত্রিকার ফেসবুক পেজে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘কারওয়ান বাজার থেকে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ পেয়ে থাকলে আমার দেশ পত্রিকার কারওয়ান বাজার অফিসের ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হলো।

‘আমার দেশ অফিসের যোগাযোগের নম্বর: 09666747400। ঠিকানা: ৮ম তলা, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা।’

এ বিষয়ে আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার গণমাধ্যমকে বলেন, সম্পাদক মহোদয়ের মোবাইল হারিয়ে গেছে ঘটনাটি সঠিক।

এদিন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে