সাবেক ছাত্রলীগ নেতার নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার এই নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা উঠেছে।
গত ২ মার্চ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ মনিরুল হক ডাবলু পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু মনিরুল হক ডাবলুর প্রশংসা করে একটি প্রত্যায়নপত্র দেন। সেখানে বলা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে স্বাধীনতার পক্ষের শক্তির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তবে আশুলিয়ার মতো স্পর্শকাতর একটি থানায় একজন রাজনৈতিক অতীতসম্পন্ন ব্যক্তিকে ওসি হিসেবে নিয়োগ দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, জুলাই গণঅভ্যুত্থানকালে আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ছাত্র-জনতার প্রসঙ্গ টেনে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে, এমন একজন ব্যক্তির নিয়োগ তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, “২০২২ সালে আওয়ামী লীগের এক সংসদ সদস্য মনিরুল হক ডাবলুর প্রশংসা করেছেন যে তিনি শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী, সেই ব্যক্তিকে আশুলিয়ার ওসি করা হলো! আশুলিয়া খুবই গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে পুলিশের গুলিতে বহু ছাত্র-জনতা নিহত হয়েছিল। এই নিয়োগ কি সেই তদন্তকে বাধাগ্রস্ত করার চেষ্টা?” তিনি আরও বলেছেন, "আশুলিয়ার আগের ওসিও বিতর্কিত ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার জায়গায় একজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে বসানো হলো।"
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মামুন খানও ফেসবুকে লিখেছেন, “ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতারা এখন থানার ওসি হচ্ছে। দারুণ সংস্কার চলছে।”
তবে ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গণমাধ্যমে বলেন, “মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে পেশাদার কর্মকর্তা হিসেবে গোয়েন্দা তথ্যের যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে, অন্য কোন কারণে তাকে নিয়োগ দেওয়া হয়নি।”
কেএইচ/
পাঠকের মতামত:
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
জাতীয় এর সর্বশেষ খবর
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন













