ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাধা নেই

২০২৫ মার্চ ০৩ ১৫:৫৬:১০
প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। যার নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৬ হাজার ৫৩১ শিক্ষককে লিভ টু আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ এ রায় স্থগিত করেছে।

আদালতে শিক্ষকরা একতাবদ্ধভাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, মুনতাসির আহমেদ এবং ১৫৪ রিটকারীর পক্ষে সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন শুনানি করেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে।

এরপর ২ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ওই সিদ্ধান্ত বাতিলের রায় দেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে