এমারেল্ড অয়েলের সম্পদ ফের নিলামে তুলছে বেসিক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ঋণ আদায়ের জন্য একাধিক প্রচেষ্টার পর রাষ্ট্রায়ত্ত ঋণদাতা প্রতিষ্ঠান বেসিক ব্যাংক লিমিটেড আবারও শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের জামানত হিসেবে বন্ধক রাখা সম্পদ, জমি এবং যন্ত্রপাতি নিলামে তুলছে।
বেসিক ব্যাংকের সূত্র অনুসারে, এর আগে এমারেল্ড অয়েলের সম্পদ কমপক্ষে তিনবার নিলামের জন্য ডাকা হয়েছিল। কিন্তু দরপত্রে ব্যাংকের প্রত্যাশা পূরণ না হওয়ায় তা কার্যকর হয়নি।
বেসিক ব্যাংক এখন নতুন করে নিলামের চেষ্টা করছে। ঋণ আদায় করার জন্য প্রতিষ্ঠানটি এমারেল্ড ওয়েলের সম্পত্তি জব্দ এবং বিক্রি করার জন্য গত বছরের ৩০ জুলাই মানি লোন কোর্ট অ্যাক্ট, ২০০৩ এর ধারা ৩৩(৫) এর অধীনে অনুমোদন পেয়েছে।
গত ১ ফেব্রুয়ারি জারি করা একটি নিলাম বিজ্ঞপ্তিতে দরপত্র আহ্বান করা হয়েছে। যার সময়সীমা ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
নিলাম বিজ্ঞপ্তি অনুসারে, বেসিক ব্যাংক ১২ ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত ৯১ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া দাবি করেছে। উপযুক্ত দরদাতারা এগিয়ে এলে স্থানীয় ও আন্তর্জাতিক যন্ত্রপাতি সহ মোট ৫৪১ শতাংশ জমি নিলামে বিক্রি করা হবে।
বেসিক ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিটের সহকারী মহাব্যবস্থাপক শেখ জালাল মো. খালিদ বিন হাফিজ সংবাদ মাধ্যমকে বলেন, আদালতের আদেশে কোম্পানির সম্পদ পূর্বে নিলামে তোলা হয়েছিল। কিন্তু কাংখিত দাম না পাওয়ায় তা অবিক্রিত রয়ে গেছে।
তিনি আরও বলেন, নতুন নিলাম বিজ্ঞপ্তিটি কোম্পানিটিকে দেওয়া ঋণ পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ। ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ না হওয়া পর্যন্ত অর্থ ঋণ আদালত সম্পত্তি জব্দ এবং বিক্রয়ের অনুমোদন দিয়েছে।
বেসিক ব্যাংকের ওই কর্মকর্তা আরও বলেন, "যদি সম্পত্তি অবিক্রিত থাকে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য আদালতে আবেদন করব। আদালতের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতের পদক্ষেপ নেওয়া হবে।"
কোম্পানির মালিকানা পরিবর্তনের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, "বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটি পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান নিযুক্ত করেছে। কিন্তু নতুন মালিক বকেয়া ঋণ নিষ্পত্তি করেননি। আদালতের আদেশ অনুসারে ব্যাংকের ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি নিলামে তোলা হবে।"
জাপানি কৃষি কোম্পানি মিনোরি কোং লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ ২০২১ সালে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এমারেল্ড ওয়েলের দায়িত্ব গ্রহণ করে। নতুন মালিকের নতুন বিনিয়োগের মাধ্যমে ২০২২ সালের জানুয়ারিতে এমারেল্ড অয়েল উৎপাদনে ফিরে আসে।
কোম্পানির ঋণ, মামলা এবং বিবাদীরা যারা
এমেরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, পূর্বে এমারেল্ড অয়েল অ্যান্ড পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ, শেরপুর এবং জামালপুরে তাদের জমি এবং কারখানা বন্ধক রেখে ব্যবসা সম্প্রসারণের জন্য বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে ঋণদাতা ২০১৭ সালে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করে।
বেসিক ব্যাংকের নথি অনুসারে, মামলায় বিবাদীদের মধ্যে কোম্পানির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিবুল গণি গালিব, প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মনোয়ারুল ইসলাম, প্রাক্তন পরিচালক সজন কুমার বসাক এবং অমিতাভ ভৌমিক এবং লিয়াকত আলী এবং সৈয়দ মাহবুবুল গণি অন্তর্ভুক্ত ছিলেন।
নিলাম বিজ্ঞপ্তিতে ব্যাংক জানিয়েছে, বন্ধকী জমি ও যন্ত্রপাতি নিলাম করা হবে এবং এমারেল্ড অয়েলের পরিচালক এবং অন্যান্যদের শেয়ার ইতিমধ্যেই জব্দ করা হয়েছে।
শুধু বেসিক ব্যাংক নয়, এর অন্যান্য ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং মাইডাস ফাইন্যান্সও তাদের ঋণ পুনরুদ্ধারের জন্য এমারেল্ড অয়েলের বিরুদ্ধে মামলা করেছে।
এমারেল্ড অয়েলের আর্থিক বিবরণী অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ঋণ ছিল ১৩০ কোটি টাকা। যার মধ্যে ব্যাংক এশিয়ার ২৬ কোটি ২৯ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্সের ৭ কোটি ৩৩ লাখ টাকা এবং মাইডাস ফাইন্যান্সের ২৪ কোটি ৩৬ লাখ টাকা রয়েছে।
উৎপাদন স্থগিত
ছয় মাসেরও বেশি সময় ধরে এমারেল্ড ওয়েলের উৎপাদন স্থগিত রাখার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৪ সালের ডিসেম্বরে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজকে জেড ক্যাটাগরিতে নামিয়ে আনে।
নভেম্বরে, কোম্পানিটি ডিএসইকে জানায় যে, গ্যাস সরবরাহের তীব্র ঘাটতির কারণে ১ জানুয়ারী ২০২৪ থেকে কোম্পানিটির কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।
শেয়ারবাজারে অর্ন্তভূক্তি
২০১৪ সালে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ২০ কোটি টাকা সংগ্রহ করে এমারেল্ড অয়েল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
স্পন্দন নামে পরিচিত রাইস ব্রান ভোজ্য তেল উৎপাদন করে এমারেল্ড অয়েল ২০১৬ সাল পর্যন্ত একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত ছিল।
পরের বছর ২০১৭ সালে প্রতিষ্ঠানটির ঋণ কেলেঙ্কারি প্রকাশ পায়। তখন থেকে কোম্পানিটি ব্যবসায় লোকসান শুরু করে এবং কার্যকরী মূলধনের ঘাটতির কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়।
দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়ে কোম্পানিটির প্রতিষ্ঠাতারা দেশ ছেড়ে পালিয়ে যান।
২০২১ সালে মিনোরি বাংলাদেশ সেকেন্ডারি বাজার থেকে ৭.৮১ শতাংশ শেয়ার কিনে কোম্পানিটি অধিগ্রহণ করে। এরপর কারখানাটি পুনরায় চালু করার জন্য তহবিল বিনিয়োগ করে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ি বিনিয়োগ না করায় এখন আবারও কোম্পানিটির ভবিষ্যত অনিশ্চতার দিকেই ধাবিত হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
