নিউইয়র্কে অভিবাসীদের ধরপাকড় শুরু, বাংলাদেশি গ্রেপ্তার
ডেস্ক নিউজ: যুষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্স ও ব্রঙ্কস বরো এলাকায় গত মঙ্গলবার অন্তত ২০ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাব্বির আহমেদ নামে একজন বাংলাদেশিও রয়েছেন। ফেডারেল ল এনফোর্সমেন্ট জানিয়েছে, সাব্বির ২০২২ সালের ২১ জানুয়ারি ব্রাজিল হয়ে মেক্সিকো সীমান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তিনি সেখানে আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
সাব্বিরের বয়স ২৯ বছর। তাকে গ্রেপ্তার করার সময় আইস সদস্যদের সঙ্গে সাদাপোশাকধারী পুলিশ ও নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্যরাও ছিলেন।
সাব্বিরের বড় ভাই শামীম আহমেদ জানান, ভোর ৬টার দিকে কাউকে দরজায় জোরে ধাক্কা দিতে শুনে ঘুম থেকে উঠে দরজা খুলে দেন পরিবারের সদস্যরা। পরে সাদাপোশাক পরা একজন পুলিশ ঘরে ঢুকে সাব্বিরের ছবি দেখিয়ে জানতে চান, কেউ তাকে চেনে কি না।
সাব্বিরের পরিবারের সদস্যরা ‘না’ বলায় আইসের সদস্যরা ঘরে প্রবেশ করেন এবং সম্পূর্ণ তিনতলা বাড়ির তল্লাশি করে। দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তারা সাব্বিরকে বেসমেন্টে খুঁজে পান।
শামীম আরও বলেন, সাব্বির বেসমেন্টে ঘুমাচ্ছিলেন এবং পরে তাকে জানানো হয় যে, তাকে জেলে নেওয়া হচ্ছে এবং সম্ভবত যুক্তরাষ্ট্র ছাড়াও লাগতে পারে।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, সাব্বির যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার জন্য আবেদন করেছেন এবং ২০ দিন আগে তার আশ্রয় আবেদন অনুমোদনের রিসিভ কপি হাতে এসেছে।
আইস কর্মকর্তারা পরিচয়পত্র দেখতে চাইলে তিনি রিসিভ কপি দেখালেও তা গ্রহণ করা হয়নি এবং পরে তাকে আটক করা হয়।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সাব্বির পরিবারের সঙ্গে বসবাস করতেন, তবে কাগজপত্র না থাকার কারণে তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না এবং খণ্ডকালীন চাকরি করেই চলছিলেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে নির্বিচার নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। আইসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সাড়ে তিন হাজারের বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেছেন, “আমরা সব সময় সবাইকে সতর্ক করে আসছি, যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী দরজা ধাক্কা দিলে তা খুলবেন না। দরজা না খুললে কোনো বাহিনী আপনার বাসায় ঢোকার অধিকার রাখে না। সব সময় যুক্তরাষ্ট্রের দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখুন।”
মারুফ/
পাঠকের মতামত:
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













