পরবর্তী বিয়ে নিয়ে যা বললেন তনি
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছিল নানা আলোচনা। এবার নেটিজেনদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন তনি।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রোবাইয়াত ফাতিমা তনি ওই পোস্টের সঙ্গে স্বামীর হাসপাতালের ছবি জুড়ে দিয়ে লেখেন, ‘মিশন সাকসেসফুল- এই ছবিটা পোস্ট করে যারা এইসব লিখেছেন।
তনি তিনি আরো লেখেন, ‘যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, আমাকে নিয়ে যত ভাবেন যদি নিজেকে নিয়ে যদি এর ৫০% ও ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না। আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার হাসব্যান্ড হিসেবে পেয়েছি যার ভালোবাসা আমাকে সারাজীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ। আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই, আমি যথেষ্ট কেপাবল আলহামদুলিল্লাহ।
ছেলে-মেয়ে দুইটাকে আমার হাসব্যান্ডের আদর্শে বড় করতে চাই, আমি বিশ্বাস করি আমার হাসব্যান্ড পরপারে আমার জন্য অপেক্ষা করবে। তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাদ রহমানের ওয়াইফ এই পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই। নিশ্চয়ই আল্লাহতায়ালা উত্তম পরিকল্পনাকারী। নিজের ওপর অগাধ বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার, তাই আমাকে নিয়ে বেকার চিন্তা করা থামান।হিংসুটে লোকদের কাজ হচ্ছে অন্যের পেছনে পরে থাকা উল্লেখ করে এই উদ্যোক্তা লেখেন, ‘আমার হাসব্যান্ড ১০১ দিন লাইফ সাপোর্টে ছিল। প্রথমদিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম, কিন্তু হাসপাতালে প্রতিদিন ১০-১২ লক্ষ টাকা বিল দিতে গিয়ে আমার অর্থনৈতিক অবস্থান কি হতে পারে এটা যেকোনো শিক্ষিত মানুষকে মনে হয় না বোঝাতে হবে। এর পর হসপিটালে আমার হাসব্যান্ডের সঙ্গে ২৪ ঘণ্টা থাকার জন্য স্পেশাল আইসিইউ নার্স আলাদা করে অ্যাপোয়েন্ট করে প্রতি সপ্তাহে বাংলাদেশ-ব্যাংকক আসা যাওয়া শুরু করি, কারণ আমাকে সবকিছু ঠিক রাখতে হবে। এ ছাড়া এত বড় অংকের বিল মেটানো সম্ভব নয়। এর মধ্যে ফেসবুকে মানুষের নানা রকম উপদেশ, ভুয়া নিউজ, ট্রল এইসব কিছু তো আছেই—অনেকে আমাকে ডিরেক্টলি পর্যন্ত বলছে লাইফ সাপোর্ট খুলে দেন! কত বড় অসভ্য হলে এই সব তারা করতে/ বলতে পারছে!’
ডিসেম্বরের ২৮ তারিখ আমি সানভী এবং সারফারাজকে ব্যাংকক নিয়ে যান জানিয়ে তনি লেখেন, ‘তারা যেন বছরের প্রথম দিনটা তাদের ড্যাডির সঙ্গে কাটাতে পারে।
সকালে উঠে রেডি হয়ে প্রথমে হাসপাতালে তাদের ড্যাডিকে দেখে ওদের ঘুরতে নিয়ে যাই। আমি যখন একা ব্যাংককে একা থাকতাম তখন বেশিরভাগ সময় হাসপাতালে থাকতাম, কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ আইসিইউতে রাখা যায় না, আবার ওদের সামনে কান্নাও করা যায় না। ওরা অনেক ছোট আর সারফারাজ তো কিছুই বুঝে না—ওদেরকে সব কিছু নরমাল বোঝাতে হয়। এ ছাড়া আমি যে প্রফেশনে আছি আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয়, শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এত কিছু জাজ করে ফেললেন!’আলোচিত এই নারী উদ্যোক্তা আরো লেখেন, ‘আপনাদের কোনো ধারণা আছে ব্যাংককে ট্রিটমেন্ট করতে কত টাকা খরচ হয়! আর মেন্টালি ফিজিক্যালি কতটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে! আজকে ঢাকা তো কালকে ব্যাংকক, যেটা অনেকের কাছে স্বপ্নের মতো, হাসব্যান্ড, হাসপাতেলের বিল, বাচ্চা, পরিবার, বিজনেস—সব টেনশন আমাকে একা নিতে হয়েছে, আপনাদেরকে নয়। নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনার হাসব্যান্ড বা ওয়াইফ কোমাতে চলে গেলে কোনো কিছুর তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর ওপর বিশ্বাস করে কোনো মিরাক্কেলের আশায় আমার মতো এমন স্টেপ নিতে পারবেন তো! তাও আবার ওয়ার্ল্ডের বেস্ট হসপিটাল গুলোর একটাতে!’
অঢেল টাকা থাকলেও অনেকে এত সাহস দেখায় না, মানুষটার ভালোবাসার গভীরতা এত বেশি ছিল প্রয়োজনে নিজের জীবনটাই দিতে পারতাম উল্লেখ করে তিনি লেখেন, ‘সেই শুরু থেকেই সামাজিক মাধ্যমে অনেক যুদ্ধ করে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে। আমি লোভী এই কথা বলে হয়ত সারাজীবন কিছু অকর্মা লোক নিজের মনের জ্বালায় নিজেই জ্বলে পুড়ে মরবে, আমাকে আটকাতে পারেনি আর পারবেও না ইনশাল্লাহ। হয়ত আগামী ১/২ দিনের মধ্যে আমাকে কাজ শুরু করতে হবে। কিছু ফালতু মানুষ নিজের মনের বিষ মেটাতে অনেক কথা বলবে অনেক ফতোয়া দেবে, কিন্তু আমার এতে কিছুই আসে যায় না। বিগত বছরে আমি যে পরিমাণ ধাক্কা খেয়েছি, এখন সব সামলে উঠতে হবে, অনেক অনেক রেসপন্সিবিলিটি আমার, শত শত মানুষের দায়িত্ব আমার। আমার ছেলে-মেয়ে, মা, ভাই-বোন সবাইকে ভালো রাখতে হবে, আল্লাহ জানেন আমি কি কি করেছি, আর আমার মনের মধ্যে কি চলছে, আর যারা এইসব বলে তারা আমার সামনে এসে একটা কথা বলার যোগ্যতা রাখে না, অথবা নিজের মনে মনে নিজের থেকে আমাকে অনেক বড় কিছু মনে করে, তাই এত গভীরভাবে আমাকে ফলো করে।
আমার প্রফেশন, আমার পোশাক, আমার লাইফস্টাইল সর্বোপরি আমার কর্মের জবাব আমি আল্লাহকে দেবো, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করেন, আর আমাকে কিছু বলতে ইচ্ছে করলে সাহস করে আমার সামনে আইসেন হাতে কলমে বুঝিয়ে দেবো। আমি ভণ্ডামি করতে পারি না, আজকে বোরখা, কালকে হিজাব তার পরদিন ওয়েস্টার্ন এইসব আমি পারি না, বাস্তব জীবনে আমি যেমন ক্যামেরার সামনেও তাই। আর সব মানুষকে খুশি করা আমার কাজ না, আমি যেমন অমনি যাদের আমাকে ভালো লাগে আলহামদুলিল্লাহ, যাদের লাগে না তারা আমাকে বা আমার পেইজ আনফলো বা ব্লক করে দিতে পারেন, আপনাদের কেউ দাওয়াত দেয়নি আমাকে দেখার জন্য, দেখবেন আবার হিংসাও করবেন, আমার তো কিছু করার নেই।
আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার, আমি যেমন অমনি থাকব ইনশাল্লাহ। জীবনে আমার খারাপ সময় গুলো আমাকেই পার করতে হয়েছে, তাই আমি মানসিকভাবে অসম্ভব শক্তিশালী একজন মানুষ, সময় সবকিছুর উচিত জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ। জীবন অনেক ছোট, আল্লার রহমতে ছোট্ট এই জীবনে অনেক ভালোবাসার মানুষ, অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, আপনাদের দোয়ায় আমার জীবন চলে যাবে ইনশাল্লাহ।’
তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। গত বুধবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্বামীর মৃত্যুর কথা জানিয়ে তনি লেখেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’
কেএইচ/
পাঠকের মতামত:
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- এমপির নম্বর থেকেই টাকা চাওয়া, এরপর যা করলেন তিনি
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- ২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি
- চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিতে দিশেহারা দিল্লি!
- থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য
- খেলাপি ঋণের ভারে দুর্বল এনবিএফআই, বাড়ছে তারল্য সংকট
- ‘চুড়ান্ত হলো’ হাসিনার ফেরার তারিখ!
- বাসে যে কাজ করলেই গুনতে হবে ৪৩ হাজার টাকা
- তালিকাভুক্ত কোম্পানির নারী পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
- অবসরের পর পেনশন-গ্রাচুইটি যত পাবেন, হিসাব করবেন যেভাবে
- ব্যাংকে নমিনি করলেই কি উত্তরাধিকারীদের অধিকার শেষ? জানুন আইনি ব্যাখ্যা
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা













