কেন্দ্রীয় ব্যাংকের নীতির প্রভাব,ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক:বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত নভেম্বর মাসে এই প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৬ শতাংশ, যা গত বছরের মে মাসে কোভিড মহামারীর পরবর্তী সময়ে ৭ দশমিক ৫৫ শতাংশে নেমেছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বেসরকারি খাতের ঋণের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাসে ঋণ প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমতে থাকে। জুলাই-অগাস্টের মধ্যে ঋণ প্রবৃদ্ধি ১০ দশমিক ১৩ শতাংশ থেকে ৯ দশমিক ৮৬ শতাংশে নেমে আসে এবং সেপ্টেম্বরে তা আরও কমে ৯ দশমিক ২০ শতাংশে পৌঁছায়। পরবর্তীতে এই প্রবৃদ্ধি আরও হ্রাস পেয়ে অক্টোবরের শেষে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ শতাংশে।
বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং অন্যান্য অর্থনৈতিক অনিশ্চয়তা ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে। অনেক ব্যবসায়ী এখন "ওয়েট অ্যান্ড সি" অবস্থানে রয়েছেন এবং তারা এখনও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ঋণপ্রবাহে সংকোচনমূলক মুদ্রানীতিবাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারে অর্থপ্রবাহ কমিয়ে রাখার নীতি গ্রহণ করেছে। এর ফলস্বরূপ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আরও নিম্নমুখী হয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়।
ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোএছাড়াও, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা ঋণ নিতেও অনীহা প্রকাশ করছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য অনুকূল নয়, তাই তারা ঋণ নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন।”
ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফও একই অভিমত প্রকাশ করে বলেন, “ব্যাংক ঋণের সুদের হার বাড়ার কারণে ব্যবসায়ীদের ঋণের খরচ বেড়ে যাচ্ছে, যা তাদের জন্য আর্থিক চাপ তৈরি করছে।”
ব্যবসায়ীদের শঙ্কা এবং বিনিয়োগে শ্লথতাঅস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, “ব্যবসায়ীরা এখন রাজনৈতিক স্থিতিশীলতা চান, কারণ উচ্চ সুদের হার এবং অনিশ্চিত পরিস্থিতিতে তারা বিনিয়োগে আগ্রহী নন।”
অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেলে এর প্রভাব ব্যবসায় বিনিয়োগের উপর পড়বে। এতে নতুন শিল্প স্থাপন বা পুরনো শিল্প সম্প্রসারণের গতি ধীর হয়ে যাবে এবং এর পরিণতি কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সর্বশেষ পরিস্থিতিবর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমলেও ভবিষ্যতে এর পুনরুদ্ধার হতে পারে বলে আশা করছেন কিছু ব্যবসায়ী। তবে তাদের মতে, সুদের হার কমাতে এবং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে, যাতে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের দিকে মনোযোগ দিতে পারেন।
কেএইচ
পাঠকের মতামত:
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













