কলকাতায় বাংলাদেশের পতাকার অবমাননা, ঢাকার তীব্র নিন্দা
ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে সংঘবদ্ধ ও সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি স্থানীয় সংগঠন এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভের মধ্যেই বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এসব অবাঞ্চিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একইসঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করছে যে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বিকালে কলকাতার একটি হিন্দু সংগঠন ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানায়। একইসঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশন এবং অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।
মিজান/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘জয় বাংলা’ স্লোগান, জাসদ অফিস থেকে আটক ২৬০
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের সিদ্ধান্তের পরই শেয়ারবাজারে হতাশা
- দুই প্রতিষ্ঠানের দামে হঠাৎ ঝড়, কারণ জানে না কর্তৃপক্ষ-ডিএসই
- সরকারি চাকরির নিয়োগে নতুন নিয়ম নিয়ে পাটওয়ারীর যে প্রশ্ন
- ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা
- সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে কমল বাজার মূলধন
- পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পররাষ্ট্রমন্ত্রীর
- শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে অবস্থান জানালো যুক্তরাষ্ট্র
- ১৪০০ বছরেও বদলায়নি কাবা শরীফের চাবির মালিকানা
- বাংলাদেশের আকাশসীমায় ভারতের চাঞ্চল্যকর নজরদারি প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে
- যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস
- পোশাক নিয়ে সাদিক কায়েমকে নিয়ে এবার মুখ খুললেন মাদানী
- ‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’
- কূটনীতির বাইরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা
- শয়তান ও গভীর সমুদ্রের মাঝে আটকা পড়েছে সৌদি আরব!
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আজকের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- সোনার দামে বড় অঙ্ক, শনিবারের বাজারদর জানুন
- ২০১৪ সালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিজের অবস্থান জানালেন হামিম
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক













