সমন্বিত গ্রাহক হিসাব সুরক্ষায় ‘প্ল্যাটফর্ম’ তৈরির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের সমন্বিত গ্রাহক হিসাব সুরক্ষায় এবং ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নজরদারি বাড়াতে একটি ‘প্ল্যাটফর্ম’ তৈরির উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে ‘ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম’।
এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) নির্দেশ দিয়েছে বিএসইসি।
ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্মে ব্রোকারেজ হাউজগুলো প্রতিদিন শেয়ারবাজারে লেনদেন শেষে তাদের সমন্বিত গ্রাহক হিসাবে তথ্য প্রদান বা আপলোড করবে। উভয় স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউজগুলোর সেইসব তথ্য যাচাই-বাছাই করবে। কোনো অসঙ্গতি পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ব্রোকারেজ হাউজে পুঁজি ও সিকিউরিটিজের সুরক্ষা নিশ্চিত করতে বিএসইসি এই উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে ব্রোকারেজ হাউসগুলো থেকে অর্থ ও সিকিউরিটিজ তছরুপের সম্ভাবনা থাকবে না।” তিনি আরো বলেন, “এতে সুপাভিশন ও মনিটরিং আরো জোরদার হবে। ফলে আগামীতে ব্রোকারেজ হাউজগুলোর সমন্বিত গ্রাহক হিসাব থেকে অর্থ বা শেয়ার লোপাটের সম্ভাবনা কমে যাবে।”
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, “বিএসইসির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে দেশের প্রেক্ষাপটে এটির বাস্তবায়ন খুবই কঠিন। ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি থাকতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত লোকবলও থাকতে হবে।
এদিকে ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরির অগ্রগতি জানতে গত ৩১ অক্টোবর ডিএসই ও সিএসইকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল ডিএসই ও সিএসইর সঙ্গে ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে বিএসইসির বৈঠক হয়েছে। পরবর্তীতে চলতি বছরের গত ৯ অক্টোবর ডিএসই ও সিএসইকে এই প্ল্যাটফর্ম তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। পরে আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য অতিরিক্ত ২০ কার্যদিবস অর্থাৎ ৬ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরির বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে অনুরোধ করা যাচ্ছে।
এদিকে ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ডিএসই ও সিএসইকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, “সমন্বিত গ্রাহক হিসাব বা সিসিএ গণনা পদ্ধতি যাচাই-বাছাই করবে ডিএসই ও সিএসই। একই সঙ্গে সিসিএ গণনা করার জন্য একটি মানসম্মত ফর্মেট তৈরি করা হবে এবং সেটা কমিশনে জমা দিতে হবে।”
“উভয় এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সিসিএ গণনা করার জন্য উল্লিখিত মানসম্মত ফর্মেট প্রকাশ করবে। এছাড়া ডিএসই ও সিএসই একটি ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করবে। যেখানে স্টক ব্রোকাররা প্রতিদিন লেনদেন শেষে তাদের সিসিএর তথ্য আপডেট করবে।”
নির্দেশনায় বলা হয়েছে, “উভয় স্টক এক্সচেঞ্জ নিয়মিতভাবে সিসিএর তথ্য নজরদারি করবে। যদি কোনো অসঙ্গতি বা পরিবর্তন খুঁজে পায় তবে তারা সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷”
এস/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

