ড্রোনেই বদলে যাচ্ছে যুদ্ধ—মাঠে ট্রাম্প পরিবারের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : একুশ শতকের যুদ্ধক্ষেত্রে দ্রুত বদলে যাচ্ছে কৌশল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা দেখিয়ে দিচ্ছে—ব্যয়বহুল অস্ত্রের চেয়ে এখন অনেক সময় বেশি কার্যকর হয়ে উঠছে স্বল্পমূল্যের ড্রোন।
বিশেষ করে কম দামের ‘কামিকাজে ড্রোন’ ব্যবহারে দীর্ঘদিন ধরেই এগিয়ে রয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে আলোচিত ড্রোন হলো হেসা শাহেদ-১৩৬ ড্রোন। এই ড্রোন তৈরিতে খরচ পড়ে আনুমানিক ২০ থেকে ৫০ হাজার ডলার। কিন্তু এটিকে ধ্বংস করতে অনেক সময় ব্যবহার করতে হয় প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম—যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার। এই ব্যয়ের বৈষম্যই ইরানের তথাকথিত ‘অপ্রতিসম যুদ্ধ’ কৌশলের বড় শক্তি।
এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রও কম খরচের নতুন ড্রোন তৈরি করেছে। এর নাম লুকাস (লো-কস্ট আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম)। প্রতিটি লুকাস ড্রোনের দাম প্রায় ৩৫ হাজার ডলার, যা খরচ ও কার্যকারিতার দিক থেকে শাহেদ ড্রোনের সঙ্গে পাল্লা দিতে পারে।
রোববার ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই লুকাস ড্রোন ব্যবহার করছে। তাদের দাবি, শাহেদ ড্রোনের মতো দেখতে এসব ড্রোন দিয়ে হামলা চালিয়ে দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
লুকাস ড্রোনের সক্ষমতা
অ্যারিজোনাভিত্তিক কোম্পানি স্পেকট্রেওয়ার্কস তৈরি করেছে লুকাস ড্রোন। এর ওজন প্রায় ৮১.৫ কেজি, যা শাহেদ ড্রোনের প্রায় ২০০ কেজির তুলনায় অনেক হালকা।
ড্রোনটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় প্রায় ১৯৪ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একটানা প্রায় ৬ ঘণ্টা আকাশে থাকতে সক্ষম।
এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিশেষ ইউনিট টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক এই ড্রোন ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কামিকাজে হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।
ড্রোন ব্যবসায় ট্রাম্প পরিবার
ড্রোন প্রযুক্তির কৌশলগত গুরুত্ব বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আনলিশিং আমেরিকান ড্রোন ডমিন্যান্স’ নামে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের ড্রোন শিল্পকে বিশ্বে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়া।
এই উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ারাস-এর সঙ্গে একটি বড় ধরনের একীভূতকরণ প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ড্রোন উৎপাদন কয়েকগুণ বাড়ানো হবে।
এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ড্রোন প্রযুক্তিতে ইরান ধীরে ধীরে তাদের আধিপত্য হারাচ্ছে এবং আকাশপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যে বিভিন্ন কোম্পানিকে দ্রুত ৩ লাখ স্বল্পমূল্যের ড্রোন সরবরাহের অনুরোধ জানিয়েছে। এসব ড্রোন ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনায় কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।
মুসআব/
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













