লেনদেনের শীর্ষে থাকা দুই কোম্পানির বিপরীত চিত্র
নিজস্ব প্রতিবেক: বিদায়ী সপ্তাহে (৮-১২ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের বড় উত্থান দেখা দিলেও লেনদেনের গতিতে এক ধরনের মন্থরতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বমোট ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের সপ্তাহের ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম।
তবে লেনদেনের সামগ্রিক গতি শ্লথ থাকলেও বেশ কিছু কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক উপস্থিতি ছিল। যার প্রেক্ষিতে লেনদেনের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স, লাভেলো আইসক্রীম, সাপোর্ট এবং ইনটেক অনলাইন।
সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে ওরিয়ন ইনফিউশন, যার মোট ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ১২ লাখ টাকা।
এছাড়া অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৭২ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৬ কোটি ৪২ লাখ টাকা, রবি আজিয়াটার ১৫ কোটি ৯০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৫ কোটি টাকা, খান ব্রাদার্সের ১৩ কোটি টাকা, লাভেলো আইসক্রীমের ১২ কোটি ২৫ লাখ টাকা, সাপোর্টের ১০ কোটি ৪২ লাখ টাকা এবং ইনটেক অনলাইনের ৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষে থাকা অধিকাংশ কোম্পানির শেয়ারদরে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের দর সর্বোচ্চ ১০.৫৮ শতাংশ বেড়েছে। এছাড়াও লাভেলো আইসক্রীমের ৮.২৬ শতাংশ, ইনটেক অনলাইনের ৭.৮০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫.৪৪ শতাংশ এবং সিটি ব্যাংকের দর ৫.০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা এবং সাপোর্ট-এর শেয়ার দরও এ সময় ১ থেকে ৩ শতাংশের বেশি বেড়েছে, যা বাজারের জন্য একটি ইতিবাচক সংকেত।
তবে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে ওরিয়ন ইনফিউশন ও খান ব্রাদার্সের ক্ষেত্রে। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা সত্ত্বেও ওরিয়ন ইনফিউশনের দর ৪.৭৬ শতাংশ এবং খান ব্রাদার্সের দর ০.৯৬ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, কোম্পানি দুটি স্বল্প মূলধনী হওয়ায় এবং বড় উত্থানের বাজারে প্রফিট টেকিং বা মুনাফা সংগ্রহের প্রবণতা থাকায় এমন নেতিবাচক দর দেখা যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এটি মূলত একটি সাময়িক সংশোধনী হিসেবেই বিবেচিত হচ্ছে।
বিনিয়োগকারীদের জন্য আশার কথা হলো, দর কমলেও কোম্পানি দুটির ডিভিডেন্ড প্রদানের ইতিহাস বেশ শক্তিশালী। ওরিয়ন ইনফিউশন ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে খান ব্রাদার্স একই সময়ের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
কোম্পানি দুটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে ভালো প্রবৃদ্ধিতে রয়েছে। এরমধ্যে ওরিয়ন ইনফিউশনের ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩ পয়সা। অপরদিকে, খান ব্রাদার্সের ইপিএস হয়েছে ৩৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭ পয়সা।
মামুন/
পাঠকের মতামত:
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি






.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

