পুলিশের হাত থেকে পালানো আ.লীগ নেতা আবার প্রকাশ্যে!
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী চার মাস আত্মগোপনে থাকার পর আবার এলাকায় প্রকাশ্যে দেখা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামে তাকে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জিয়াউল হক চৌধুরী এলাকায় ফিরেছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি পুলিশকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী।
কদমরসুল গ্রামের বাসিন্দা সাদুর রশিদ জানান, জিয়াউল হক চৌধুরী একই গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। তিনি ও তার ভাই মোহাম্মদ আরিফ বিভিন্ন মামলার আসামি, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করেন জিয়াউল হক চৌধুরী। সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর মামলা, হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
গত বছরের গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো তিনিও আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান। পরে এলাকায় ফিরলে পুলিশ তাকে আটক করে। তবে আটক করার সময় তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।
প্রায় চার মাস আত্মগোপনে থাকার পর তিনি আবার এলাকায় ফিরেছেন বলে স্থানীয়দের দাবি। তারা হত্যাসহ একাধিক মামলার আসামি জিয়াউল হক চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাঁশখালীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকেও প্রকাশ্যে দেখা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বলেন,“এসব স্পর্শকাতর বিষয়ে মোবাইলে কোনো তথ্য দিতে পারব না। আপনি সাংবাদিক কি না তাও আমি জানি না। সরাসরি থানায় এসে তথ্য নিতে হবে।”
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে পুলিশ জিয়াউল হক চৌধুরীকে তার বাড়ি থেকে আটক করেছিল। কিন্তু সেই সময় তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছে পুলিশ।
মুসআব/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক













