পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে পাওয়া যাবে
নিজস্ব প্রতিবদেক : পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা তিন মাসের পরিবর্তে প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই এখন থেকে পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসেই পাওয়া যাবে।
রোববার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নির্দেশনার বলা হয়েছে, ‘জাতীয় সঞ্চয় স্কিম’র আওতাভুক্ত ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ন্যায় ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’-এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করেছে সরকার।
এছাড়া ‘জাতীয় সঞ্চয় স্কিম’র আওতাধীন পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে মূল বিনিয়োগ করা অর্থ স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগের সুবিধা চালু করা হয়েছে।
এসব বিধান করার পাশা্পাশি বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজ কোম্পানির বিদেশের অফিসে চাকরিরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিন ক্রুদের ওয়েজ আর্নার বন্ডের বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা না থাকলে অনিবাসী বাংলাদেশিরা যে কোনো অঙ্কের অর্থ এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।
স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা চালুর বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে*** তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে শুধু মূল বিনিয়োগ করা অর্থ স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা পাবে।
*** ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবের ক্ষেত্রে মুনাফাসহ মূলবিনিয়োগ করা অর্থ পুনঃবিনিয়োগ সুবিধা পাবে।
*** ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার প্রাপ্ত রেমিট্যান্সের অর্থ দ্বারা এক মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ দুই মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাবে। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার প্রাপ্ত রেমিট্যান্সের অর্থ দ্বারা এক মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ চার মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাবে।
*** ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ ও পুনঃবিনিয়োগর মেয়াদোত্তীর্ণ হওয়ার পর পুনরায় বিনিয়োগ করতে হলে নতুন করে রেমিট্যান্স এনে সম্পূর্ণ নতুনভাবে বিনিয়োগ করতে পারবেন।
*** জাতীয় সঞ্চয় স্কিম স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে, পুনঃবিনিয়োগের তারিখ হতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজ কোম্পানির বিদেশস্থ অফিসে চাকরিরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিনক্রুদের নিজ নামে বাংলাদেশে কোন তফসিলি ব্যাংকের অথোরাইজড ডিলার (এডি) শাখায় বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থাকলে, ওই এফসি অ্যাকাউন্টে প্রাপ্ত রেমিট্যান্স দ্বারা ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’ এ বিনিয়োগ করার সুযোগ পাবে।
এস/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ওয়াটা কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- জিবিবি পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবির ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক এশিয়ার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চীনে পাচারের উদ্দেশ্যে ১২ পাহাড়ি নারী
- ৩১ অক্টোবরের চাপ নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অ্যাপেক্স উইভিং
- মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রগতী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘সরকারি পয়সা নষ্ট’ সমালোচনার জবাবে যা বললেন প্রধানমন্ত্রী
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি আবদুল আজিজ
- চীনের বিশাল বাজার ধরতে বাংলাদেশের জন্য ৬ বড় সুযোগ
- বাতিল রাষ্ট্রপতির তিন জেলায় সফর
- জাপানি বিনিয়োগ ও রাষ্ট্র সংস্কারে বিশেষ জোর প্রধানন্ত্রীর
- এস্কয়ার নিট কম্পোজিটের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রবি আজিয়াটার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো সাফকো স্পিনিং মিলস
- ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, জরুরি বৈঠক চায় বোর্ড
- বিপাকে গ্রাহক, ইনফিনিক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- দুই বিয়ে নিয়ে বিতর্কের পর নতুন ঘোষণা মাসুদের
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- কুইন সাউথ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ড্রাগন স্যুয়েটারের ডিভিডেন্ড ঘোষণা
- জিল বাংলা সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা










.jpg&w=50&h=35)


