ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: গত ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়টিতে ছাত্ররাজনীতি থাকবে কী থাকবে না- এ বিষয়ে জোরালোভাবে আলোচনা হয়।
তবে বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ছাত্ররাজনীতি বন্ধ না করার পক্ষেই অবস্থান নিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির প্রশাসন, সিন্ডিকেট সদস্য, ছাত্রনেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ছাত্ররাজনীতির বিষয়ে এমন অবস্থান জানা গেছে।
বিশ্ববিদ্যালয়টির এই নীতিনির্ধারকরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনই ছাত্ররাজনীতি বন্ধ হচ্ছে না। তবে প্রচলিত যে ছাত্ররাজনীতি রয়েছে, সেখান থেকে তাঁরা বেরিয়ে আসতে চান। এ জন্য ছাত্র-শিক্ষকদের রাজনীতিতে বড় ধরনের যৌক্তিক সংস্কার আনা হবে। চালু করা হবে ডাকসুসহ হল সংসদ নির্বাচন।
এ বিষয়ে ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছি। আলোচনা এখনো চলমান। সবার মতামতের ভিত্তিতে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
তিনি বলেন, ‘অনেকে আবার সরাসরি নিষিদ্ধ চাচ্ছেন না অনেকে ডাকসু, হল সংসদ নির্বাচন চালু করতে বলছেন। অনেকে ছাত্ররাজনীতির সংস্কারের কথা বলছেন। আমরা সবার কথা শুনে, সবার মতামত নিয়ে এরপর এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২১ সেপ্টেম্বর ১০টি ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে। এতে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), ছাত্র ফেডারেশন (গণসংহতি), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অংশ নেন।
ছাত্রসংগঠনের নেতা বৈঠকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে তা সংস্কারের পক্ষে মত দিয়েছেন। এ সময় তাঁরা দ্রুত ছাত্রসংসদ নির্বাচন চালু করার দাবি জানান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একদল শিক্ষার্থী।
তবে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা বলছেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে এটি সংস্কার করার প্রয়োজন। তাহলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে যে ভীতি রয়েছে, তা কেটে যাবে।
ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছাত্ররাজনীতির বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন স্টেকহোল্ডার ও ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছে। তারা বলেছে এর একটি যৌক্তিক সমাধান হওয়া দরকার, বন্ধ নয়।’
অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, ‘দেড় দশকে ছাত্ররাজনীতির দানবীয় যে চরিত্র আমরা দেখেছি, এতে সাধারণ শিক্ষার্থীদের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশের ও উপমহাদেশের বাস্তবতায় ছাত্ররাজনীতি একেবারে নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। যারা ছাত্ররাজনীতি করবে, তারা যেন জবাবদিহির মধ্যে থাকে। সে জন্য হল সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন হওয়া প্রয়োজন। ছাত্ররা যেন কোনো দলের লেজুড়বৃত্তি না করে, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন ছাত্ররাজনীতি ব্যবহার না হয়। এ জন্য একটি যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে ছাত্ররাজনীতি অব্যাহত থাকতে পারে।’
এদিকে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলমান রাখতে চাইলেও এর গুণগত উৎকর্ষতার উপর জোর দিচ্ছেন সংগনগুলোর নেতারা। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ বিষয়ে বলেন, ‘ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ যেকোনো যৌক্তিক আন্দোলন এবং সর্বশেষ এই ছাত্র-জনতার অভ্যুত্থানও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি থমকে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পিছিয়ে যায়, তাহলে বাংলাদেশ পিছিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি রাজনৈতিক চর্চা না থাকে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক চর্চা থাকবে না। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারা, সুস্থ চিন্তার রাজনীতি দরকার। ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীকেন্দ্রিক, এই রাজনীতির মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চা হতে হবে।’
এদিকে, ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদও প্রায় একই রকম কথা বলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ছাত্ররাজনীতির কার্যক্রম থাকবে শুধু শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি বা শিক্ষার্থীদের সহযোগিতার জন্য। প্রশাসনিক কোনো কাজ বা নিয়ন্ত্রণ আরোপের কোনো কাজ ছাত্রসংগঠন করতে পারবে না৷ এ ছাড়া ছাত্রসংগঠনগুলোর মধ্যে বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা থাকবে, কোনো পেশিশক্তির প্রতিযোগিতা থাকবে না। এই প্রাথমিক সংস্কার যদি ছাত্ররাজনীতিতে করা যায়, তাহলে ছাত্ররাজনীতির আমূল পরিবর্তন হবে।’
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে টেক্সটাইলের দাপট, শীর্ষে তিন কোম্পানি
- ভারতে সফল এসআইপি মডেল, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের নতুন দিগন্ত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- কয়েক মাসেই আইডিআরএতে ফের সদস্য পরিবর্তনের প্রক্রিয়া
- সালমানের স্টুডিওতে হামলা, কলকাতার সাংবাদিক ময়ূখের মন্তব্যে নতুন বিতর্ক
- এআইকে কখনোই এই ৬ ধরনের তথ্য দেবেন না
- স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির
- বিশ্বমঞ্চে ৩ বাংলাদেশীর কারিশমা, হতাশ মোদি
- দরপতনেই মুনাফার সুযোগ দেখছেন বাজার সংশ্লিষ্টরা
- ২৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের জন্য ডিএসইর নতুন বার্তা
- প্রায় ৬৪ লাখ ৭২৪ শেয়ার বিক্রির ঘোষণা
- ২৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় ৯৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ
- স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
- মুনাফার ধারাবাহিক সাফল্যের পর সুখবর দিতে প্রস্তুত খাদ্য খাতের কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় সুখবর
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
- বন্ড সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগ, চার প্রতিষ্ঠানে ৯৮ কোটি টাকার হিসাব
- অ্যাপেক্সের দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮৯ লাখ শেয়ার নমিনির বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন
- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের এসজিএমের নতুন সময়সূচি ঘোষণা
- আরও পাঁচ জীবন বীমা কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকা
- এসকে ট্রিমসের ইপিএসে উন্নতি, পরিচালন নগদ প্রবাহে বড় পরিবর্তন
- ৪১ বছর ধরে কেন বন্ধ বাংলাদেশের তেলের খনি?
- সুযোগ পেয়েই ভারতের ৪০ বছরের স্বপ্নে আঘাত বাংলাদেশের
- সালমান মুক্তাদিরের ঘটনায় জামায়াত ও এনসিপির কড়া প্রতিক্রিয়া
- বিশ্বমঞ্চের ব্যস্ত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেজর জাহিদের মৃত্যুর রাতের ঘটনা নিয়ে স্ত্রীর যে দাবি সামনে এলো
- ইউটিউবের নতুন শর্তে বিপাকে কনটেন্ট নির্মাতারা
- ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে নতুন পথে আইপিডিসি
- শেয়ারবাজারে নতুন কোম্পানি, র্যানকন মোটরসের বড় উদ্যোগ
- মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি
- সোনার দাম কমল, আজকের নতুন দর জানুন
- স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সালমান মুক্তাদির ভিডিও বার্তা
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- উৎপাদনে অ্যাপেক্স ট্যানারি, বাস্তবায়ন হচ্ছে ইটিপি প্রকল্প
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ওবায়দুল কাদেরের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, যা জানাল অধিদপ্তর
- সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য
- হামলায় শেষ হয়ে গেল স্বপ্নের স্টুডিও, যা জানালেন সালমান মুক্তাদির
- শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন আহমাদুল্লাহ
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক













