বাংলাদেশে এক দশকের অপেক্ষার অবসান
ক্রীড়া প্রতিবেদক: ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর টানা ১০ বছর হারের মধ্যেই ছিল। জিততে যেন ভুলেই গিয়েছিল।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ভুলতে বসা সেই স্বাদ পেল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।
আজ বৃহস্পতিবার সারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আসরের ‘বি’ গ্রুপের ম্যাচে জিততে ভুলে যাওয়া বাংলাদেশ নারী দল স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে।
১১৯ রানে পুঁজি নিয়েও বোলারদের মিলিত প্রচেষ্টায় স্কটিশদের ৭ উইকেটে ১০৩ রানে আটকে রাখে মেয়েরা।
টানা ১০ বছর হারের পর অবশেষে জয়ের দেখা পেল দলটি। নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচটিও জয়ে রাঙালেন অধিনায়ক নিগার সুলতানা।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে স্র্রেফ ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রিতু মনি।
প্রত্যেকে একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা সুলতানা, ফাহিমা খাতুন ও রাবেয়া খান।
এদিকে, স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন সারাহ ব্রাইস। এই কিপার ব্যাটার ৫২ বলে ১ চারে ৪৯ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করে আসে তার বড় বোন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস এবং অ্যালিসা লিস্টারের ব্যাট থেকে।
ক্যাথারিনকে আউট করে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা।
বাংলাদেশের বোলারদের মধ্যে এটি প্রথম কীর্তি, সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১৪তম।
শেষ পাঁচ ওভারে ৪৮ আর শেষ দুই ওভারে ৩১ রানের সমীকরণ না মেলাতে পেরে পরিষ্কার ব্যবধানেই হারে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড।
টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। অভিষেক ম্যাচে শূন্য রানে রান আউট হন তাজ নেহার।
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচে ১৮ বলে ১৮ রান করেন নিগার সুলতানা।
ম্যাচের প্রাণ দ্বিতীয় উইকেটে সাথি ও সোবহানার ৪৪ বলে ৪২ রানের জুটি। মুর্শিদা খাতুন ও সাথির উদ্বোধনী জুটি থেকে আসে ২৭ বলে ২৬ রান।
এ ছাড়া আর কোনো ভালো জুটি নেই। শোভনা ৩৮ বলে ২ চারে ৩৬ রান করেন। সাথী ৩২ বলে ২৯ রান করেন।
স্কটিশদের কাছে হেরে যাওয়ার আগে ২০১৪ সালে বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।
সে সময় সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিল বাংলাদেশ নারী দল।
‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১১৯/৭ (সাথি ২৯, মুর্শিদা ১২, সোবহানা ৩৬, তাহ ০, নিগার ১৮, স্বর্ণা ৫, রিতু ৫, ফাহিমা ১০*, রাবেয়া ১*; স্ল্যাটার ২-০-১৩-০, ক্যাথরিন ব্রাইস ৪-০-২৩-১, বেল ৪-০-২৩-১, আবতাহা ৪-০-২৪-০, ফ্রেজার ৪-০-২৩-১, হর্লি ২-০-১৩-৩)।
স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৩/৭ (হর্লি ৮, সারাহ ব্রাইস ৪৯*, ক্যাথরিন ব্রাইস ১১, লিস্টার ১১, প্রিয়ানাজ ৫, কার্টার ২, জ্যাক-ব্রাউন ৯, ফ্রেজার ২, আবতাহা ২*; মারুফা ৩-০-১৭-১, নাহিদা ৪-০-১৯-১, ফাহিমা ৪-০-২১-১, রাবেয়া ৪-০-২০-১, রিতু মনি ৪-০-১৫-২, স্বর্ণা ১-০-১০-০)।
ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: রিতু মনি।
মিজান/
পাঠকের মতামত:
- ২০২৭ সালের পবিত্র হজযাত্রীদের জন্য জরুরি বার্তা
- সৌদি-আমিরাতসহ ৪১ দেশে প্রবাসীদের জন্য সুখবর
- ফের লং মার্চের ঘোষণা জামায়াতের
- ভোট দিতেই হবে, না হলে ‘জাহান্নাম’: ট্রাম্প
- অনুমোদনের পরও পে স্কেলের গেজেট নেই যা জানালেন কর্মকর্তারা
- জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো করবেন
- স্কুলে ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে নিহত ২৪ শিশু শিক্ষার্থী
- বাঁধন ইস্যুতে ২৪ ঘণ্টা পর আনিসুল হকের 'ন্যাকামি'
- বাংলাদেশে চুরি যাওয়া লেমু এখন ভারতের আম্বানির কাছে
- তেলের ওপর পানি, অসম্ভবকে সম্ভব সৌদি মরুভূমিতে
- বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইলের চুক্তি
- তেলাপোকা দিয়ে বিষ্ময়কর আবিষ্কার করলো বিজ্ঞানীরা
- ২০৩০ সালের মধ্যেই মানবজাতির বিলুপ্তি!
- অভিনয় ছেড়ে আল্লাহর পথে এসে বিনোদন জগতে আলোড়ন ফেলেছেন যারা
- একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর
- ভ্যাট নিয়ে ছোট ব্যবসায়ীদের ওপর এনবিআরের নতুন পরিকল্পনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ও রুপার বাজারদর একনজরে
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- আজকের নামাজের সময়সূচি (১১ সেপ্টেম্বর)
- বিও হিসাব নিয়ে অভিযোগ, ব্যবস্থা নিতে বিএসইসিকে মন্ত্রণালয়ের নির্দেশ
- দুঃসংবাদ: যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













