আর্থিক খাত সংস্কারে সময় বেঁধে দিয়েছে আইএমএফ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে আবারও সময় বেঁধে দিয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ এবং সংস্কারমূলক উদ্যোগগুলোর প্রশংসা করে তাতে সমর্থন জানিয়েছে সংস্থাটি।
অর্থবিভাগ সূত্রে জানা গেছে, ব্যাংক ও আর্থিক খাতের নীতি এবং কাঠামোগত সংস্কারগুলো আগামী বছরের জুনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে অতিরিক্ত তহবিলের প্রয়োজন হলে তাও দিতে সম্মত হয়েছে সংস্থাটি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যাংকের অনিয়ম-দুর্নীতিসংক্রান্ত অভিযুক্ত বিষয়গুলোর মীমাংসা করা এবং এ-সংক্রান্ত নীতিগুলোর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে জোর সুপারিশ করেছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও ব্যাংকের অভ্যন্তরীণ কাজে পরিচালকদের হস্তক্ষেপ বন্ধে কঠোর নীতি করার সুপারিশ করেছে সংস্থাটি।
অন্যদিকে, আর্থিক খাতের সংস্কারে নেওয়া সরকারের পদক্ষেপগুলোর বিস্তারিত ২১-২৬ অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠেয় বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় বিস্তারিত তুলে ধরবে বাংলাদেশ।
গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। এবারের সফরটি অন্যান্য বছরের তুলনায় ছিল ভিন্ন রকম। যেহেতু একটি নতুন সরকার দেশ পরিচালনায় দায়িত্বে রয়েছে, এ সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডাও নেই। এ ছাড়া দেশ সংস্কারের উদ্দেশ্যে বিশেষভাবে কাজ করছে। এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আইএমএফের প্রত্যাশাও অনেক বেশি।
সফরের সময়ে আইএমএফ’র কর্মকর্তারা সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। ঢাকা ছাড়ার প্রাক্কালে এসব পরামর্শ ও সময়সীমার কথা বলে গেছেন সরকারকে।
প্রতিনিধি দলটি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ কমিটির প্রধান ড. দেবপ্রিয়র সঙ্গে বৈঠকের সময় তাদের এসব প্রত্যাশার কথা জানিয়েছেন।
আইএমএফ ৪.৭০ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় পরবর্তী কিস্তি পেতে বাংলাদেশকে যে ৩৩টি শর্ত পূরণ দিয়েছিল সেগুলোর কথাও বলে গেছে প্রতিনিধি দলটি। রিজার্ভ বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনা, রাজস্ব খাতের সংস্কার ও রাজস্ব বৃদ্ধি, ব্যাংকিং খাতে সুশাসনের অভাব-এই চারটি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফ।
মিজান/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ওয়াটা কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- জিবিবি পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবির ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক এশিয়ার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চীনে পাচারের উদ্দেশ্যে ১২ পাহাড়ি নারী
- ৩১ অক্টোবরের চাপ নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অ্যাপেক্স উইভিং
- মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রগতী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘সরকারি পয়সা নষ্ট’ সমালোচনার জবাবে যা বললেন প্রধানমন্ত্রী
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি আবদুল আজিজ
- চীনের বিশাল বাজার ধরতে বাংলাদেশের জন্য ৬ বড় সুযোগ
- বাতিল রাষ্ট্রপতির তিন জেলায় সফর
- জাপানি বিনিয়োগ ও রাষ্ট্র সংস্কারে বিশেষ জোর প্রধানন্ত্রীর
- এস্কয়ার নিট কম্পোজিটের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রবি আজিয়াটার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো সাফকো স্পিনিং মিলস
- ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, জরুরি বৈঠক চায় বোর্ড
- বিপাকে গ্রাহক, ইনফিনিক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- দুই বিয়ে নিয়ে বিতর্কের পর নতুন ঘোষণা মাসুদের
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- কুইন সাউথ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ড্রাগন স্যুয়েটারের ডিভিডেন্ড ঘোষণা
- জিল বাংলা সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা










.jpg&w=50&h=35)


