যে ছবির জন্য মৌসুমী-ওমর সানীর পরিবারে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়
নিজস্ব প্রতিবেদক: ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে এক অনুষ্ঠানে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মৌসুমীর বেলুন ওড়ানোর একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবির জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুগতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী।
মঙ্গলবার দিবাগত রাতে ওমর সানী ভ্লগ নামের একটি পেজ থেকে লাইভে এসে বিষয়টি জানান। লাইভে এসে ক্যাপশন দেন ‘অজানা কথা একদিন তো আসবেই আর সেদিন হচ্ছে আজকে। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।’
ওমর সানী লাইভ ভিডিও সেই বার্তায় বিএনপির একটি অনুষ্ঠানে মৌসুমীর উপস্থিত থাকার ছবি দুটি তুলে ধরেন ।
এরপর এই নায়ক লাইভে বলেন, ‘যে ছবিটা দেখলেন, এই ছবিটা বহু বহু বছর আগের। ছবিটা নিয়ে আমার পরিবারে একটা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গেছে। আমাদের চলচ্চিত্রের কিছু অসাধু মানুষ শিল্পী সমিতি বা যেকোনো জায়গা থেকে হোক, দুই-একজন তখনকার প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই কাজটা করে যেন আমরা চলচ্চিত্রের কোনো জায়গায় অবস্থান করতে না পারি, এটা ছিল ড্যাম পলিটিক্স। এবং এই পলিটিক্সে তারা সফল হয়েছিল। ওই যে সবাই বলে, আমি একা কেন, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষ বলে—বিভৎস একটা সময় গেছে, আমি সেই সময়কালের কথা বলছি।’
ছবিগুলো তোলার পটভূমি ব্যাখ্যা দিয়ে ওমর সানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন। ম্যাডাম খালেদা জিয়া তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন। আর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, তার স্ত্রী জোবাইদা ম্যাডাম সেখানে অবস্থান করছিলেন। তো দেখেন এই পাশে কিন্তু ববিতা আপার ছবি (লিজেন্ড ববিতা আপা), অন্য পাশে দেখবেন আমাদের প্রয়াত নায়ক মান্না। ওই সময়ে আমি কক্সবাজারে থাকার কারণে এ অনুষ্ঠানে আসতে পারিনি।’
এই অভিনেতা আরও বলেন, ‘আমাদের ছবি কিন্তু সবার সঙ্গে থাকতে পারে। একজন ব্রোথেল গার্লের সঙ্গে থাকতে পারে, একজন চোরের সঙ্গে থাকতে পারে, একজন ডাকাতের সঙ্গে থাকতে পারে, সবার সঙ্গেই থাকতে পারে। আমরা কিন্তু জানি না, আমার সঙ্গে দাঁড়িয়ে কোন মেয়েটা ছবি তুলছে, কোন ছেলেটা ছবি তুলছে, তার রাজনৈতিক পরিচয় কী? আমাদের জানার কথা না, কারণ আমরা শিল্পী। অনেকেই কোট করে অনেকে বলেন, আপনার সঙ্গে তো অমুকের ছবি আছে। ওই বেডা! তুই দেখছ না বেডা? আমরা একজন শিল্পী, আমাদের সঙ্গে সবার ছবি থাকতে পারে। তাই বলে আমরা কিন্তু পচে যাইনি।’
ছবিগুলোর জন্য নানাভাবে হেনস্থা হওয়ার কথা জানিয়ে এই ওমর সানী বলেন, ‘আজকে যে ঝড় আমি ওমর সানী ফেস করেছি, মাত্রই হেঁটে আসছি, প্রচুর ঘামছি- আর এই কথাগুলো বলতে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। ঘাম ছুটছে আমার শরীরে। সেই বিভৎস ঘটনা বহু বছর পরে আপনাদের জানালাম, আপনাদের বিচার দিইনি। বিচার তো আল্লাহ করবেন। যারা এগুলো করেছে, তাদের বিচার হয়েছে এবং আরও সুন্দর বিচার হওয়ার অপেক্ষায় থাকলাম।’
এএসএম/
পাঠকের মতামত:
- তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
- টানা ১৪ দিন ডিম খেলেই শরীরে যে ৩ পরিবর্তন, জানালেন বিশেষজ্ঞ
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ভারতে সরকারিভাবে গোমূত্র বিক্রি নিয়ে নতুন পরিকল্পনা
- অলি আহমদকে নিয়ে ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য
- মেলার নামে চাঁদাবাজি, কাঠগড়ায় তিন ছাত্রদল নেতা
- ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে বড় উদ্যোগ সরকারের
- যার নামে মৃত্যুদণ্ড, তিনি নাকি আসামিই নন!
- তিন জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও তিনজন
- ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়
- রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল, বিএনপিতে নতুন সমীকরণের আভাস
- ১২ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ, বড় মাইলফলকের অপেক্ষায়
- সাহাবুদ্দিন-এস আলমের বিরুদ্ধে অভিযোগ, শাস্তির মুখে ইসলামী ব্যাংক কর্মকর্তা
- প্রধানমন্ত্রীর আত্মীয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলছে ডিবি
- সামান্য পতনে দিন শেষ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুদকে অভিযোগ দেওয়ায় ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, তেলের বাজারে নতুন চাপ
- মাত্র ৩ দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন পরিবর্তন
- সরকারি চাকরিতে ছুটির নতুন হিসাব, ২৮ দিনের ছুটি নিয়ে যা জানা জরুরি
- ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যে যা জানা গেল
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- ওয়ালটন হাইটেকের সঙ্গে ডিজিটেকের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- ব্যাংক পর্ষদের দুই বছরের মেয়াদসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
- পাটকল বেসরকারিকরণে কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
- অকার্যকর তিন এনবিএফআই, অনিশ্চয়তায় সাধারণ বিনিয়োগকারীরা
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার
- ডায়েরির এক শব্দে ১০ বছর পর বাবাকে ফিরে পেল পরিবার
- দাবি পরিশোধ সক্ষমতায় সর্বোচ্চ রেটিং পেল দুই বীমা কোম্পানি
- নতুন ইউটিউবারদের জন্য কঠিন হচ্ছে আয়, ২০২৭ থেকে যে নিয়ম
- ১১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দরপতনের ধাক্কা কাটিয়ে শেয়ারবাজারে জোরালো উত্থান
- বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেসব অঞ্চলে দেখা যাবে পূর্ণগ্রাস
- মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কার্যক্রম সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত
- বিয়েতে ৫ লাখ টাকা দিচ্ছে সরকার, জানুন যোগ্যতা
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- গলায় রামদা ধরে এমপির বাড়ি-সম্পত্তি লিখে নিলো এরপর যা ঘটল সম্পত্তি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- সরকারি কর্মীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী













