ভারতেও উত্তাপ ছড়াচ্ছে সেই গান ‘দেশটা তোমার বাপের নাকি’
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে জনপ্রিয় হয়েছিল ‘দেশটা তোমার বাপের নাকি’ শীর্ষক এই গানটি।
সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে গানটি ভাইরাল হয়ে যায় এবং অসংখ্য রিল এবং ভিডিও ফুটেজেও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গানটির ব্যবহার দেখা গেছে।
ছাত্র আন্দোলনের পক্ষে সেই গান এবার ভারতের একাধিক রাজ্যে প্রতিবাদের ভাষা হয়ে গেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। শুধু তা-ই নয়, আন্দোলনে এই গান গেয়ে আসামে একজন গ্রেপ্তারও হয়েছেন।
আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আসামের বাঙালি-মুসলিম গায়ক আলতাপ হুসেন একটি বিতর্কিত প্রতিবাদী গানের জন্য গ্রেপ্তার হয়েছেন।
এতে বলা হয়, গানটির মাধ্যমে তিনি হিন্দু ও মিয়া সম্প্রদায়ের মধ্যে বিরোধ ঘটানোর চেষ্টা করেছেন বলে গত ৩০ আগস্ট একটি মামলা নথিভুক্ত হয়। পরদিনই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আসামের ধুবরি জেলার ৩৫ বছর বয়সী গায়ক আলতাপ যে গানটি গেয়েছিলেন, সেটির কথাগুলো ছিল এমন—‘অসম তোমার বাপর নেকি, খালি মিয়া খেদিবো খুজা’ (আসাম তোমার বাবার নাকি যে মিয়াকে তাড়াতে চাও)। প্রতিবাদী এই গান বাংলাদেশি গান ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের অনুকরণে তোলা হয়েছে।
গানটির মধ্যে ব্যবহৃত ‘মিয়া’ শব্দটি দিয়ে আসামে সাধারণত বাঙালি মুসলমানদের নির্দেশ করা হয়। ভাইরাল হয়ে যাওয়া ওই গানে রাজ্যের নওগা জেলার একটি মন্দিরের পুরোহিতদের দ্বারা ১৪ বছর বয়সী এক কিশোরীর ধর্ষিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
গত রোববার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি ফেসবুক লাইভে আলতাপের গ্রেপ্তারের কথা উল্লেখ করেছেন। তিনি ফেসবুক লাইভে গানটিকে ‘আক্রমণাত্মক’ বলে উল্লেখ করেছেন।
আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘মিয়া বিহু গান গাওয়া আলতাপ হুসেন নামের এই ব্যক্তিকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যত দিন আমরা পাশাপাশি আছি, যত দিন আমাদের সমাজ বেঁচে থাকবে, তত দিন আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকব। আমরা আমাদের সামাজিক শৃঙ্খলার ওপর আক্রমণ মেনে নেব না।’
ভারতের অন্যান্য গণমাধ্যমের বরাতে জানা গেছে, আসামই শুধু নয়, বাংলাদেশি ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি জনপ্রিয় হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতীয় অন্যান্য রাজ্যেও।
সম্প্রতি উত্তপ্ত পশ্চিমবঙ্গে আন্দোলনকারী ও সাধারণ মানুষের মুখেও শোনা যাচ্ছে এই গান। লাউড স্পীকারেও বাজছে। এই গানটিও বিভিন্ন রাজ্যে তাদের নিজস্ব ভাষা ও শব্দ ব্যবহার করে গাওয়া হচ্ছে।
বাংলাদেশে গানটি ইথুন বাবুর কথা ও সুরে গেয়েছেন সাহসী কন্ঠশিল্পী মৌসুমী।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে টেক্সটাইলের দাপট, শীর্ষে তিন কোম্পানি
- ভারতে সফল এসআইপি মডেল, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের নতুন দিগন্ত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- কয়েক মাসেই আইডিআরএতে ফের সদস্য পরিবর্তনের প্রক্রিয়া
- সালমানের স্টুডিওতে হামলা, কলকাতার সাংবাদিক ময়ূখের মন্তব্যে নতুন বিতর্ক
- এআইকে কখনোই এই ৬ ধরনের তথ্য দেবেন না
- স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির
- বিশ্বমঞ্চে ৩ বাংলাদেশীর কারিশমা, হতাশ মোদি
- দরপতনেই মুনাফার সুযোগ দেখছেন বাজার সংশ্লিষ্টরা
- ২৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের জন্য ডিএসইর নতুন বার্তা
- প্রায় ৬৪ লাখ ৭২৪ শেয়ার বিক্রির ঘোষণা
- ২৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় ৯৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ
- স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
- মুনাফার ধারাবাহিক সাফল্যের পর সুখবর দিতে প্রস্তুত খাদ্য খাতের কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় সুখবর
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
- বন্ড সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগ, চার প্রতিষ্ঠানে ৯৮ কোটি টাকার হিসাব
- অ্যাপেক্সের দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮৯ লাখ শেয়ার নমিনির বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন
- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের এসজিএমের নতুন সময়সূচি ঘোষণা
- আরও পাঁচ জীবন বীমা কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকা
- এসকে ট্রিমসের ইপিএসে উন্নতি, পরিচালন নগদ প্রবাহে বড় পরিবর্তন
- ৪১ বছর ধরে কেন বন্ধ বাংলাদেশের তেলের খনি?
- সুযোগ পেয়েই ভারতের ৪০ বছরের স্বপ্নে আঘাত বাংলাদেশের
- সালমান মুক্তাদিরের ঘটনায় জামায়াত ও এনসিপির কড়া প্রতিক্রিয়া
- বিশ্বমঞ্চের ব্যস্ত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেজর জাহিদের মৃত্যুর রাতের ঘটনা নিয়ে স্ত্রীর যে দাবি সামনে এলো
- ইউটিউবের নতুন শর্তে বিপাকে কনটেন্ট নির্মাতারা
- ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে নতুন পথে আইপিডিসি
- শেয়ারবাজারে নতুন কোম্পানি, র্যানকন মোটরসের বড় উদ্যোগ
- মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি
- সোনার দাম কমল, আজকের নতুন দর জানুন
- স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সালমান মুক্তাদির ভিডিও বার্তা
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- উৎপাদনে অ্যাপেক্স ট্যানারি, বাস্তবায়ন হচ্ছে ইটিপি প্রকল্প
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ওবায়দুল কাদেরের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, যা জানাল অধিদপ্তর
- সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য
- হামলায় শেষ হয়ে গেল স্বপ্নের স্টুডিও, যা জানালেন সালমান মুক্তাদির
- শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন আহমাদুল্লাহ
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক













